• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মে মাসের প্রথম ৩ দিনে এলো ৩১ কোটি ডলার রেমিট্যান্স

নিজস্ব প্রতিবেদক    ৪ মে ২০২৬, ০৮:০৪ পি.এম.
ছবি : সংগৃহীত

চলতি মে মাসের শুরুতেই প্রবাসী আয়ে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। মাসের প্রথম তিন দিনেই দেশে এসেছে ৩১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দৈনিক গড়ে প্রায় ১০ কোটি ৫০ লাখ ডলারের সমান। 

সোমবার (৪ মে) এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি জানান, গত বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ ছিল মাত্র ৮ কোটি ৮০ লাখ ডলার। সেই হিসেবে বছর ব্যবধানে উল্লেখযোগ্য হারে বেড়েছে প্রবাসী আয়। 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৩ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৯৬৪ কোটি ৮০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৪০ শতাংশ বেশি। 

সাম্প্রতিক মাসগুলোতেও রেমিট্যান্স প্রবাহ শক্তিশালী অবস্থানে রয়েছে। গত এপ্রিল মাসে দেশে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার। এর আগে মার্চে রেকর্ড ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স আসে, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ। ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসেও যথাক্রমে ৩০২ কোটি ৭ লাখ এবং ৩১৭ কোটি ৯ লাখ ডলার প্রবাসী আয় এসেছে।

সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসীদের পাঠানো অর্থের ধারাবাহিক এই প্রবাহ বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি বৈদেশিক লেনদেনের চাপ সামাল দিতে এবং সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতেও রেমিট্যান্স বড় অবদান রাখছে। 

ভিওডি বাংলা/এসআর   

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি