• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক    ৫ মে ২০২৬, ০৬:৪৯ এ.এম.
সংগৃহীত ছবি

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ার মধ্যে ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, ‘প্রজেক্ট ফ্রিডম’ পরিচালনাকারী কোনো মার্কিন জাহাজে হামলা হলে ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলা’ হবে।

ফক্স নিউজের একটি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ‘আগের তুলনায় আমাদের কাছে এখন অনেক উন্নত মানের প্রচুর অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। আমাদের কাছে সেরা সব সরঞ্জাম আছে। সারা বিশ্বে আমাদের সামরিক সরঞ্জাম ও ঘাঁটি ছড়িয়ে আছে। সেগুলো সরঞ্জামে পরিপূর্ণ। আমরা সেই সবকিছুই ব্যবহার করতে পারি এবং প্রয়োজন হলে আমরা তা করব।’

এ সময় তিনি আরও দাবি করেন, শান্তি আলোচনার ক্ষেত্রে ইরান এখন আগের তুলনায় ‘অনেক বেশি নমনীয়’ অবস্থানে রয়েছে। পাশাপাশি ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি জোরদারের বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাড়া পেলেন কুমিল্লার সেই বিএনপি নেতা
ছাড়া পেলেন কুমিল্লার সেই বিএনপি নেতা
ময়মনসিংহে সড়কে ঝরল ৩ প্রাণ
ময়মনসিংহে সড়কে ঝরল ৩ প্রাণ
মুন্সীগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার