• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জার্মানিতে দ্রুতগতির গাড়ি উঠে যায় পথচারীদের ওপর, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক    ৫ মে ২০২৬, ০৮:৪৩ এ.এম.
লাইপজিগের কেন্দ্রস্থলে গাড়ি হামলার পর ঘটনাস্থলে জরুরি সেবাকর্মীদের তৎপরতা।ছবি : সংগৃহীত

জার্মানির পূর্বাঞ্চলীয় শহর লাইপজিগে পথচারীদের ওপর দ্রুতগতির একটি গাড়ি উঠে যাওয়ার ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২২ জন, যাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। 

সোমবার (৪ মে) বিকালে শহরের কেন্দ্রীয় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, একটি গাড়ি অগাস্টুসপ্লাৎজ এলাকা থেকে গ্রিমাইশে স্ট্রাসে সড়কে ঢুকে হঠাৎ পথচারীদের চাপা দিতে দিতে সামনে এগিয়ে যায়। পরে গাড়িটি থামানো হলে চালককে আটক করা হয়।

শহরের মেয়র বুর্খার্ড জুং জানান, আটক ব্যক্তি ৩৩ বছর বয়সী জার্মান নাগরিক। তবে হামলার উদ্দেশ্য এখনো পরিষ্কার নয়।

ফায়ার সার্ভিসের প্রধান অ্যাক্সেল শুহ বলেন, আহতদের মধ্যে কয়েকজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

অন্যদিকে, স্যাক্সনি অঙ্গরাজ্যের প্রধান মিখায়েল ক্রেটশমার জানিয়েছেন, সন্দেহভাজনের মানসিক অসুস্থতার ইতিহাস রয়েছে।

পুলিশের মুখপাত্র সুসানে লুবকে বলেন, “আমরা ঘটনাটিকে একক ব্যক্তির সহিংস তাণ্ডব হিসেবে বিবেচনা করছি। বর্তমানে জননিরাপত্তার জন্য আর কোনো হুমকি নেই।”

প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, নিহত দুজনই জার্মান নাগরিক-৬৩ বছর বয়সী এক নারী এবং ৭৭ বছর বয়সী এক পুরুষ। সন্দেহভাজনের বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে তদন্ত চলছে। প্রাথমিকভাবে এ হামলার সঙ্গে কোনো ধর্মীয় বা রাজনৈতিক উদ্দেশ্যের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

সাম্প্রতিক বছরগুলোতে জার্মানিতে এ ধরনের গাড়ি হামলার ঘটনা বাড়ছে। ২০২৪ সালের ডিসেম্বরে মাগডেবুর্গে একটি বাজারে হামলায় অন্তত ছয়জন নিহত ও তিন শতাধিক আহত হন। এছাড়া ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মিউনিখে একই ধরনের ঘটনায় অন্তত ৩০ জন আহত হন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪৯ বছরের রেকর্ড ভাঙতে যাচ্ছেন থালাপতি বিজয়
তামিলনাড়ু ৪৯ বছরের রেকর্ড ভাঙতে যাচ্ছেন থালাপতি বিজয়
মমতার দুর্গে মোদির বাজিমাত
বিধানসভা নির্বাচন মমতার দুর্গে মোদির বাজিমাত
ভোট গণনার মধ্যে কোচবিহারে বিজেপি–তৃণমূল সংঘর্ষ
ভোট গণনার মধ্যে কোচবিহারে বিজেপি–তৃণমূল সংঘর্ষ