• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শ্যামনগরে অপহরণের ৩ দিন পর পশু চিকিৎসক উদ্ধার, আটক ৩

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি    ৫ মে ২০২৬, ০৯:০৫ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

সাতক্ষীরার শ্যামনগরে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (৪ মে) দুপুরে যৌথ বাহিনীর অভিযানের মুখে অপহরণকারীরা তাকে ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
অনিমেষ উপজেলার কৈখালী ইউনিয়নের বৈশখালী গ্রামের মৃত নিতাই পরমান্যের ছেলে।

আটকৃতরা হলেন-মুন্সিগঞ্জ ইউনিয়নের মিরগাং গ্রামের চিহ্নিত হরিণ শিকারী জুব্বার গাজী, শাহিনুর রহমান গাবুরা ইউনিয়নের আত্মসমর্পণকৃত বনদ্যু মাহমুদুল হাসান ডন।

শ্যামনগর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান জানান, জব্বার গাজী ও মাহমুদুল হাসান ডন,শাহিনুর রহমানসহ সঙ্গবদ্ধ একটি দল সুন্দরবনের মাথা ভাঙ্গা নদীর ধলের খালে অনিমেষকে আটকে রাখে। স্থানীয় ইউপি সদস্য আনারুল ইসলাম ও আব্দুল হামিদ লাল্টুর সহযোগিতায় পুলিশের একটি টিম রবিবার রাত থেকে অভিযান চলানোর এক পর্যায় তাদের সাথে থাকা শাহিনের মাধ্যমে সোমবার দুপুরে মুন্সিগঞ্জ ইউনিয়নের সুন্দরবন বাজারে তুলে দেয় অনিমেষকে।

এই ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে স্থানীয়রা তিন জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। বর্তমানে আটক কৃতরা থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে। তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আনা হবে।

আব্দুল হামিদ লালটু জানান, অনিমেষ ও প্রতিবেশী ফজলুল হকের ছেলে খলিলের যৌথভাবে একটি জমি ক্রয়ের দিনক্ষণ নির্ধারিত ছিল রোববার। ২২ লাখ টাকা মুল্য উক্ত দলিলের খসড়া চুড়ান্ত করার জন্য শনিবার খলিলের নিযুক্ত প্রতিনিধি আমানত গাজীর সাথে তার(অনিমেষের) শ্যামনগর সদরে যাওয়ার কথা ছিল। জমি ক্রয়ের জন্য গচ্ছিত টাকা হাতিয়ে নেয়ার জন্য তার কাকাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে রাখা হয়েছিল। প্রসঙ্গ গত (২ মে)শনিবার বেলা ১০টার দিকে রোগী দেখার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরবতীতে সন্ধ্যায় সাতটায় তার স্ত্রী’র মোবাইলে কল দিয়ে মুক্তিপণ বাবদ ২০ লাখ টাকা দাবি করা হয়।

পুলিশ জানিয়েছে, অপহৃত ব্যক্তিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 

ভিওডি বাংলা/আবদুল্লাহ আল মামুন/জা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেনীতে পৃথক অভিযানে গাঁজা ও ঔষধ উদ্ধার, গ্রেপ্তার ২
ফেনীতে পৃথক অভিযানে গাঁজা ও ঔষধ উদ্ধার, গ্রেপ্তার ২
ভাঙ্গুড়ায় ১ হাজার মিটার এইচবিবি সড়ক নির্মাণের উদ্বোধন
ভাঙ্গুড়ায় ১ হাজার মিটার এইচবিবি সড়ক নির্মাণের উদ্বোধন
গাইবান্ধা জেলা শাখায় নবনির্বাচিত সদস্য ইউসুফ মিয়া
গাইবান্ধা জেলা শাখায় নবনির্বাচিত সদস্য ইউসুফ মিয়া