টপ নিউজ
গৌরীপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
৫ মে ২০২৬, ১০:১৫ এ.এম.

ছবি-ভিওডি বাংলা
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল সহজ করতে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
সোমবার (৪ মে) উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমিন পাপ্পা। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা অফিসার মাহফুজ বিন আইয়ুব, প্রকল্প কর্মকর্তা আলাউদ্দিন, গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনছারী, যুগ্ম আহ্বায়ক আফরোজা আক্তার সোমা, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম এবং উপজেলা জাসাসের সহ-সভাপতি রুহুল আমিন মণ্ডলসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে মোট ১০ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।
ভিওডি বাংলা/মো. হুমায়ুন কবির/জা







