• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দূর্গাপুরে ৩ বস্তা মদসহ গ্রেপ্তার ১

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি    ৫ মে ২০২৬, ১০:৩১ এ.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

নেত্রকোনার দুর্গাপুরে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা ৮০ বোতল ভারতীয় মদসহ মো. শফিকুল ইসলাম (৩৬) নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (৪ মে) দুপুরে দুর্গাপুর থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার দুপুরে দুর্গাপুর সদর ইউনিয়নের পূর্ব মাকরাইল এলাকায় অভিযান চালিয়ে শফিকুলকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৮০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৪ হাজার টাকা।

গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের গুনাপাড়া গ্রামের কুদ্দুছ বেপারীর ছেলে। দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমদ জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ভিওডি বাংলা/একে এম এরশাদুল হক জনি/জা 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যেসব এলাকায় শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
প্রতীকী ছবি
সুন্দরবনে বনদস্যু-কোস্ট গার্ডের গোলাগুলিতে নিহত ১
শাহজালাল মাজারের আর্থিক স্বচ্ছতা নিশ্চিতে কমিটি গঠন
শাহজালাল মাজারের আর্থিক স্বচ্ছতা নিশ্চিতে কমিটি গঠন