• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
দেশে কোনো তেলের সংকট কখনো হয়নি, হবেও না : জ্বালানিমন্ত্রী স্মৃতিশক্তি হারিয়েছেন সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ কুর্মিটোলা হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন জুবাইদা রহমান ১৬ বছরের স্থানীয় সরকার খাতের দুর্নীতির তদন্ত হবে দেশজুড়ে হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু সুপ্রিম কোর্ট সচিবালয় সরাতে দুই সচিবকে লিগ্যাল নোটিশ জবি শিক্ষার্থী হত্যাচেষ্টা : আফজাল নাসের ৩ দিনের রিমান্ডে ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে জমা দিলেন নূরুল ইসলাম তিস্তা সমস্যা নিয়ে ভারতের জন্য ‘বসে থাকা চলবে না’ শাপলা চত্বর হত্যাকাণ্ডে প্রধান আসামি হবেন শেখ হাসিনা : চিফ প্রসিকিউটর

সৈয়দপুরে জনতার উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হলেন এমপি বিলকিস

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি    ৫ মে ২০২৬, ০২:২৮ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

নীলফামারীর সৈয়দপুরে মহিলা সংরক্ষিত  আসনের সংসদ সদস্য বিলকিস ইসলামকে বরণ করতে সৈয়দপুর বিমানবন্দর ও দলীয় কার্যালয়ে পরিণত হয় জনসমুদ্রে। বিএনপির এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। নেতাকর্মীদের ঢল, ফুলেল শুভেচ্ছা আর উচ্ছ্বাসে মুখর পরিবেশে তাকে স্বাগত জানায়।

মঙ্গলবার (৫ মে)  সকালের ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ ফ্লাইটে সাড়ে এগারোটায় সৈয়দপুরে পৌঁছালে নবনির্বাচিত এই এমপিকে ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

বিমানবন্দর চত্বরে আগে থেকেই অবস্থান নেন জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।তার আগমনকে কেন্দ্র করে পুরো এলাকায় বিরাজ করে উৎসবের আমেজ।

পৌঁছানোর পর ফুলের তোড়া দিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরে সেখান থেকে তিনি সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির কার্যালয়ে যান, যেখানে তাকে জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণসংবর্ধনা প্রদান করা হয়। সংক্ষিপ্ত বক্তব্যে বিলকিস ইসলাম বিএনপি চেয়ারপারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান ও নেতাকর্মীদের  প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে সকলকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবর্ধনা শেষে তিনি নিজ জন্মভূমি কিশোরগঞ্জ উপজেলার উদ্দেশে রওনা হন। সেখানে তার জন্য আয়োজন করা হয়েছে আরেকটি গণসংবর্ধনা অনুষ্ঠান।

এ সময় উপস্থিত ছিলেন- সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবদুল গফুর, সরকার-সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীনসহ বিএনপির অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা।

ভিওডি বাংলা/মো. মাইনুল হক/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীর বাজারে মিষ্টি লিচুর তেতো দাম
রাজশাহীর বাজারে মিষ্টি লিচুর তেতো দাম
এমপির ফোনে মটরসাইকেলে ছুটে এলেন ইউএনও
এমপির ফোনে মটরসাইকেলে ছুটে এলেন ইউএনও
নাগরপুরে ২ কিডনি বিকল, বাঁচতে চায় বিষু ব্যাপারী
নাগরপুরে ২ কিডনি বিকল, বাঁচতে চায় বিষু ব্যাপারী