• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
সুপ্রিম কোর্ট সচিবালয় সরাতে দুই সচিবকে লিগ্যাল নোটিশ জবি শিক্ষার্থী হত্যাচেষ্টা : আফজাল নাসের ৩ দিনের রিমান্ডে ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে জমা দিলেন নূরুল ইসলাম তিস্তা সমস্যা নিয়ে ভারতের জন্য ‘বসে থাকা চলবে না’ শাপলা চত্বর হত্যাকাণ্ডে প্রধান আসামি হবেন শেখ হাসিনা : চিফ প্রসিকিউটর কাকরাইল থেকে ওসমানী উদ্যান পর্যন্ত উচ্ছেদ অভিযান ডিএসসিসির জুনে চীন বা ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ শাপলা চত্বরের গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার চাই : রাশেদ প্রধান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআর-এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভের সৌজন্য সাক্ষাৎ

শাপলা চত্বরের গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার চাই : রাশেদ প্রধান

নিজস্ব প্রতিবেদক    ৫ মে ২০২৬, ০২:৫৯ পি.এম.
ছবি : ভিওডি বাংলা


জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, "আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনা ও শাপলা চত্বরের গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার চাই। একই সঙ্গে ভারতের ইশারায় এই হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়ার উদ্দেশ্যে যেসব মিডিয়া ও সাংবাদিক 'হলুদ সাংবাদিকতা' করেছেন, তাদেরও বিচারের আওতায় আনতে হবে। 

মঙ্গলবার (৫ মে) পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে শ্রমিক জাগপার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 'গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন' শীর্ষক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাগপা মুখপাত্র বলেন, “২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ও দাবির প্রতি নৈতিক ও রাজনৈতিক সমর্থন জানিয়েছিল তৎকালীন ২০ দলীয় জোট। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমর্থন এবং জোটের প্রস্তুতি থাকা সত্ত্বেও তৎকালীন বিএনপি নেতৃবৃন্দ সঠিক সিদ্ধান্ত নিতে পারে নাই। হেফাজতের সাথে সেদিন বিএনপি মাঠে থাকলে শাপলা গণহত্যার বদলে আওয়ামী পতন হতে পারত।” 

 তিনি বলেন, আমাদের দেশে এসব অপরাধের বিচার হয় না বলেই নতুন স্বৈরাচার জন্ম নেওয়ার সাহস পায়; ক্ষমতার পালাবদলে কিছু সাংবাদিক ও মিডিয়া হাউস কেবল সরকারের সেবাদাসে পরিণত হয়।"

রাশেদ প্রধান আরও বলেন, "গণভোটের আলোকে বিএনপি সরকার যে 'জুলাই সনদ' বাস্তবায়ন করবে না, তা এখন পরিষ্কার। নতুন ফ্যাসিজমের পদধ্বনি দেশবাসী শুনতে পাচ্ছে। প্রস্তুতি গ্রহণ করুন নতুন যুদ্ধের, নতুন গণঅভ্যুত্থানের এবং নতুন বিজয়ের।"

শ্রমিক জাগপা সভাপতি আসাদুজ্জামান বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রতিনিধি সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ প্রমুখ।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পশ্চিমবঙ্গ ভোটে ঢাকার টাকা! নজরদারিতে শিল্পগোষ্ঠী
পশ্চিমবঙ্গ ভোটে ঢাকার টাকা! নজরদারিতে শিল্পগোষ্ঠী
নুসরাতকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা
সংসদের সংরক্ষিত নারী আসন নুসরাতকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা
সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল