• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বন সীমানায় গড়ে ওঠা করাতকল উচ্ছেদ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ৫ মে ২০২৬, ০৫:০১ পি.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

টাঙ্গাইলের মধুপুর বনের সীমানায় গড়ে ওঠা অবৈধ করাতকলের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা প্রসাশন ও বন বিভাগ। এ সময় এক স মিল মালিকে জরিমানা এবং দুটি করাতকলের মালামাল জব্দ করা হয়েছে।
 
সোমবার (৪ মে) দুপুরে উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের মধুপুর রে‌ঞ্জের ম‌হিষমারা বিটের বানিয়া পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নঈম উদ্দিন। এসময় টাঙ্গাইল বন বিভাগের সহকারী বন সংরক্ষক (উত্তর) রানা দেব ও বন বিভাগের বিভিন্ন বিটের কর্মকর্তা এবং মধুপুর থানা পুলিশের চৌকস টিম সহযোগিতা করেন।
 
অভিযানকালে উপস্থিত ছিলেন, মধুপুর জাতীয় উদ্যানের সহকারী বন সংরক্ষক রাব্বি রায়হান, মধুপুর রেঞ্জ কর্মকর্তা রোকসানা জাহান, জাতীয় উদ্যান সদর রেঞ্জের ডেপুটি রেঞ্জ কর্মকর্তা মোশাররফ হোসেন, ও মধুপুর রেঞ্জের ডেপুটি রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম'সহ সকল বিটের কর্মকর্তাগণ।
 
অভিযান চলাকালে অবৈধ ভাবে পরিচালিত আশ্রাবাজার এলাকায় করাতকলের মালিক হারুন অর রশিদকে দুই হাজার টাকা জরিমানা এবং মজিবর রহমান ও হাসমত আলীর দু‌টি অ‌বৈধ করাতক‌ল উ‌চ্ছেদ করা হয়। একই সঙ্গে করাতকলগুলো সম্পূর্ণরূপে অপসারণ করে সংশ্লিষ্ট যন্ত্রপাতি জব্দ করা হয়।
 
বন বিভাগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বনাঞ্চলের সীমানা ঘেঁষে অবৈধভাবে করাতকল স্থাপন করে কাঠ ব্যবসা চালিয়ে আসছিলেন মজিবর রহমান ও হাসমত আলী। এসব করাতকলের মাধ্যমে বনজ সম্পদ অবৈধভাবে প্রক্রিয়াজাত করা হচ্ছিল, যা বন উজাড়ের ঝুঁকি বাড়াচ্ছিল। অভিযান শেষে জব্দকৃত মালামাল বন বিভাগের জিম্মায় হস্তান্তর করা হয়। 
 
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বনাঞ্চলের সুরক্ষা ও পরিবেশ রক্ষায় অবৈধ করাতকল বা যেকোনো ধরনের বনজ সম্পদ ধ্বংসকারী কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
 
ভিওডি বাংলা/মো. লিটন সরকার/জা 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যেসব এলাকায় শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
প্রতীকী ছবি
সুন্দরবনে বনদস্যু-কোস্ট গার্ডের গোলাগুলিতে নিহত ১
শাহজালাল মাজারের আর্থিক স্বচ্ছতা নিশ্চিতে কমিটি গঠন
শাহজালাল মাজারের আর্থিক স্বচ্ছতা নিশ্চিতে কমিটি গঠন