• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আ.লীগ নেতার সঙ্গে ছবি ভাইরাল, ইউএনও বললেন ‘অপরাধ নয়’

হবিগঞ্জ প্রতিনিধি    ৫ মে ২০২৬, ০৬:০১ পি.এম.
ছবি: সংগৃহীত

মাধবপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা- ইউএনও জাহিদ বিন কাসেমের সঙ্গে স্থানীয় চৌমুহনী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাসাদ্দুক আহমেদের একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।  বিষয়টি এখন সেখানকার আলোচনার কেন্দ্রবিন্দুতে।

তাসাদ্দুক একটি বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করেন।  তিনি সাবেক বিমান প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত।  সম্প্রতি ইউএনও কার্যালয়ে প্রতিষ্ঠানের অফিসিয়াল কাজে গিয়ে তোলা তার কয়েকটি সেলফি ও একান্ত মুহূর্তের ছবি ফেসবুকে পোস্ট করার পর বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে।

আওয়ামী লীগের নেতা বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতায় কীভাবে ইউএনওর সঙ্গে অন্তরঙ্গ সময় কাটিয়ে সেই ছবি ফেসবুকে পোস্ট করার সাহস পেলেন- তা নিয়ে জল্পনা কল্পনা আর  ছড়াচ্ছে নানান কথা।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, এর আগেও ইউএনও জাহিদ বিন কাসেমের সঙ্গে আওয়ামী লীগ নেতা ও একটি বিতর্কিত মামলার আসামি হিসেবে আলোচিত মাসুদ খানকে একান্তে দেখা গেছে বলে অভিযোগ রয়েছে।  এ ছাড়া আরও কয়েকজন আওয়ামী লীগ নেতার সঙ্গে ইউএনওর যোগাযোগ এবং ইউএনও কার্যালয়ে তাদের নিয়মিত যাতায়াত নিয়েও কৌতুহল রয়েছে এলাকাটিতে।

অন্যদিকে এ বিষয়ে গণমাধ্যমে একটি প্রতিক্রয়া এসেছে স্থানীয় যুবদল নেতা ও জুলাই মামলার বাদী আমিনুর রহমান আমিনের বরাত দিয়ে।  তিনি সাংবাদিকদের বলেছেন, ‘আমাদের এলাকায় আওয়ামী লীগ-বিএনপি মিলেমিশে গেছে—এমন ধারণা তৈরি হয়েছে। ইউএনও কারও সঙ্গে কথা বললে সমস্যা কোথায়? তবে আমাকে দিয়ে মামলা করিয়ে এখন অনেকেই খোঁজ নিচ্ছেন না।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাসেম বলেন, আমি তাকে একজন ক্রীড়া শিক্ষক হিসেবে চিনতাম।  সে হিসেবে তাকে পুরস্কৃত করেছি এবং ছবি তুলেছি।  একজন ব্যক্তি কোনো রাজনৈতিক দলে যুক্ত থাকতেই পারেন—এটা অপরাধ নয়।

ভিওডি বাংলা/ আরআর/বিন্দু


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পূর্বধলায় ৪৭৫০ পিছ ইয়াবাসহ মামা ভাগ্নে আটক
পূর্বধলায় ৪৭৫০ পিছ ইয়াবাসহ মামা ভাগ্নে আটক
তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট
তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট
সৈয়দপুরে জনতার উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হলেন এমপি বিলকিস
সৈয়দপুরে জনতার উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হলেন এমপি বিলকিস