• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

   ৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:১০ পি.এম.

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মামুন হোসাইনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোর রাতে পূর্বলালপুর রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মামুন হোসাইন ফতুল্লা পূর্ব লালপুর রেললাইন এলাকার মৃত সমন আলী বেপারীর ছেলে।

নিহত মামুনের মালিকানাধীন প্রতিষ্ঠানের ম্যানেজার আজাদ মিয়া জানান, রাত দুইটায় ইট-বালু, সিমেন্ট লোড-আনলোড শেষে বাসায় চলে যায়। পরে ভোর পৌনে পাচঁটার দিকে তাকে বাসা থেকে মোবাইল ফোনে কে বা কারা প্রতিষ্ঠানের সামনে ডেকে এনে। এ সময় হঠাৎ তাকে গুলি করে দুই যুবক পালিয়ে যায়। পরে তার চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক কামাল মিয়া জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ
ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ
ছাত্রদল নেতা শরিফের নেতৃত্বে পাংশায় মিছিল
ছাত্রদল নেতা শরিফের নেতৃত্বে পাংশায় মিছিল
রাজারহাটে বৃত্তিপ্রাপ্ত ৫৪ শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ
রাজারহাটে বৃত্তিপ্রাপ্ত ৫৪ শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ