• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
সোহাদার পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী, চিকিৎসার পূর্ণ দায়িত্ব নিল সরকার মধ্যরাতে হলের তালা ভেঙে আবাসিক ছাত্রীদের বিক্ষোভ লিমন-বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয় র‍্যাব আহত হওয়া এলাকায় রাতভর চিরুনি অভিযান, বিপুল মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বাংলাদেশের উত্থান, শ্রীলঙ্কা পেছনে পাকিস্তান সফরে যাবেন ইউজিসির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম: মামুনুল হক হরমুজ ইস্যুতে ইরানকে চাপে ফেলতে জাতিসংঘে নতুন প্রস্তাব ৫ মের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হোক: শায়খ আহমাদুল্লাহ ‘মাদকসেবিদের’ আমেরিকার গল্প শোনাচ্ছে ডিবি

জাহিদ হোসেনের মায়ের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক    ৬ মে ২০২৬, ০৯:৩৯ এ.এম.
সম্মানিত শিক্ষিকা বেগম জেবুন নেসা: ছবি-ভিওডি বাংলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা, সম্মানিত শিক্ষিকা বেগম জেবুন নেসা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (৬ মে) ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন এবং গত বছরের ১৫ নভেম্বর তাকে একই হাসপাতালে ভর্তি করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, বেগম জেবুন নেসা ১৯৪৪ সালে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। জীবদ্দশায় তিনি শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন এবং এলাকায় একজন সজ্জন ও শ্রদ্ধেয় ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ নাতি-নাতনি, ছাত্র-ছাত্রী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আজ বাদ আসর ময়মনসিংহ ঈদগাহ ময়দানে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে ময়মনসিংহের গুলকি বাড়িতে তার স্বামীর কবরের পাশে দাফন করা হবে বলে পরিবার সূত্রে নিশ্চিত করা হয়েছে।

অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারম্যান ও মহাসচিব। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন।

এছাড়া পৃথকভাবে শোক জানিয়েছেন দলের স্বাস্থ্য বিষয়ক নেতৃবৃন্দ, বিএনপি মিডিয়া সেল, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এবং সাবেক বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)-এর নেতারা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি
গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি
আরব আমিরাতে হামলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ
আরব আমিরাতে হামলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ
বকেয়া রেখেই নতুন ঋণ পাবেন চামড়া ব্যবসায়ীরা
বকেয়া রেখেই নতুন ঋণ পাবেন চামড়া ব্যবসায়ীরা