• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পাবনা’র ঈশ্বরদী

বিএনপি নেতা আরিফুলের উপর যুবলীগের হামলা

   ৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৪২ পি.এম.

পাবনা প্রতিনিধি

পাবনা ঈশ্বরদীতে বিএনপি নেতা মোঃ আরিফুল ইসলাম আরিফের উপর আওয়ামী যুবলীগের সন্ত্রাসী মাসুম ও তার দলবল দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি ) পাকশী বিবিসি বাজার রবি স্বর্ণকারের বাড়ির সামনে থেকে বেলা ১১টার দিকে সন্ত্রাসী মাসুমের নেতৃত্বে ৩/৪ জন এসে ঘিরে ধরে। রাজনৈতিক প্রতিহিংসা ও নিজেদের কতৃত্ব ধরে রাখতে হত্যার উদ্দেশ্যে এ হামলা করে। আরিফ ঈশ্বরদী প্রচার দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ছিলেন। গুরুতর আহত আরিফকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানা গেছে। 

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দল কেন্দ্রীয় সংসদ (রাজশাহী বিভাগ) সাংগঠনিক সম্পাদক ও পাবনা জেলা প্রচার দলের প্রতিষ্ঠাতা সভাপতি আর কে সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে হামলার তীব্র নিন্দা ও দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ
ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ
ছাত্রদল নেতা শরিফের নেতৃত্বে পাংশায় মিছিল
ছাত্রদল নেতা শরিফের নেতৃত্বে পাংশায় মিছিল
রাজারহাটে বৃত্তিপ্রাপ্ত ৫৪ শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ
রাজারহাটে বৃত্তিপ্রাপ্ত ৫৪ শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ