• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক    ৭ মে ২০২৬, ০২:১৬ এ.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিকাল অফিসার জেমস স্টুয়ার্ট।

বুধবার (৬ মে) এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে দেশের বর্তমান সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় জেমস স্টুয়ার্টের সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের অ্যাসিস্ট্যান্ট পলিটিকাল স্পেশালিস্ট মো. ইকবাল মাহমুদ। অন্যদিকে, মুখপাত্রের সঙ্গে ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আয়মান রাহাত।

সাক্ষাৎ শেষে আসিফ মাহমুদ দূতাবাসের প্রতিনিধিদলকে দলের কার্যালয় ঘুরিয়ে দেখান।

ভিওডি বাংলা/এসআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সংসদ অধিবেশনে আখতার দেশকে আরও ১ লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধে ফেলেছে সরকার
ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩৬ দিনের কর্মসূচি ১১ দলীয় জোটের
ছবি: সংগৃহীত
বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর