খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত ১

খাগড়াছড়ির পানছড়িতে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ মে) ভোরে উপজেলার ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো. ইমন হোসেন (২৫)। সে উপজেলার মোহাম্মদপুর এলাকার রুহুল আমিনের ছেলে।
স্থানীয়রা জানায়, ভোরে নিজ বাড়ির সামনে হাঁটাহাঁটি করার সময় একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনার পর হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ’র (গণতান্ত্রিক) খাগড়াছড়ি সংগঠক অমর চাকমা দাবি করেছেন, ইমন তাদের সহযোগী সদস্য হিসেবে কাজ করতেন। এ হত্যাকাণ্ডের জন্য তিনি প্রসিতপন্থি ইউপিডিএফকে দায়ী করেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইউএনও) মো. ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
ভিওডি বাংলা/বিন্দু







