• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি জোরদার

দিনাজপুর প্রতিনিধি    ৭ মে ২০২৬, ১১:৪৯ এ.এম.
সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান। ছবি: সংগৃহীত
সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংসতা ও রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে দিনাজপুরের হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তজুড়ে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

বিজিবি সদরদপ্তরের নির্দেশনার পর বৃহস্পতিবার (৭ মে) সকাল থেকে হিলি সীমান্তে বাড়তি সতর্কতা কার্যকর করা হয়। নিয়মিত টহলের পাশাপাশি সীমান্তের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

সীমান্তবর্তী সব বিওপি ও চেকপোস্টকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। চেকপোস্টগুলোতে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। একই সঙ্গে সিসি ক্যামেরার মাধ্যমে সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী জানান, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে বিজিবি সদরদপ্তর থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সেই অনুযায়ী সীমান্ত এলাকায় নজরদারি ও টহল ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

তিনি বলেন, কোনোভাবেই যেন ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ না ঘটে, সে লক্ষ্যেই বিজিবি কাজ করছে। দেশের শান্তি-শৃঙ্খলা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে বলেও জানান তিনি।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
স্বজন হত্যার বিচার না পেয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা বিএনপিকর্মীর
ছবি: সংগৃহীত
শিক্ষার্থীকে শাসনের জেরে তিন শিক্ষিকাকে মারধরের অভিযোগ
আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত
উন্নয়ন তহবিলের অর্থ ১০ শতাংশ কমিশন চাই: ইউপি সচিব