• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির শক্তিশালী স্মার্টফোন আনছে রিয়েলমি

ভিওডি বাংলা ডেস্ক    ৭ মে ২০২৬, ১২:৫০ পি.এম.
দীর্ঘ ব্যাটারি লাইফ ও স্লিম ডিজাইনের নতুন স্মার্টফোন। ছবি : সংগৃহীত

নতুন স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি। “রিয়েলমি সি১০০আই” নামের এই ডিভাইসটি মূলত দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ ও দৈনন্দিন ব্যবহারের স্থিতিশীল পারফরম্যান্সকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে। বিশেষ করে যেসব ব্যবহারকারী সারাদিন চার্জ নিয়ে চিন্তামুক্ত থাকতে চান, তাদের জন্য ডিভাইসটি উপযোগী হিসেবে তুলে ধরা হচ্ছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ফোনটির প্রি-বুকিং ক্যাম্পেইন ৬ মে পর্যন্ত চলবে। এই সময়ে ক্রেতারা বিশেষ আর্লি-বার্ড সুবিধা পাবেন। পাশাপাশি দুই বছরের ওয়ারেন্টি এবং ০% সুদে ইএমআই সুবিধা থাকায় ডিভাইসটি আরও সহজলভ্য হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

রিয়েলমি সি১০০আই -এর সবচেয়ে বড় আকর্ষণ হলো এর ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার শক্তিশালী টাইটান ব্যাটারি। ব্র্যান্ডটির দাবি অনুযায়ী, এটি “অল-ডে এনার্জি ও ফ্রি ব্যাটারি লাইফ” অভিজ্ঞতা দিতে সক্ষম। দীর্ঘ সময় ধরে ভিডিও দেখা, গান শোনা বা সাধারণ ব্যবহারে এটি নির্ভরযোগ্য পারফরম্যান্স দেবে।

ডিভাইসটিতে ৬.৭৭ ইঞ্চির ১২০ হার্জ রিফ্রেশ রেটের আলট্রা স্মুথ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা স্ক্রলিং ও ভিডিও ভিউয়িংকে আরও মসৃণ করবে। ব্যাটারি পারফরম্যান্সের দিক থেকে এটি প্রায় ২১ ঘণ্টা ইউটিউব স্ট্রিমিং এবং ৯৬ ঘণ্টার বেশি মিউজিক প্লেব্যাক সমর্থন করতে পারে বলে জানানো হয়েছে।

ডিজাইনের ক্ষেত্রে ফোনটি বেশ স্লিম-মাত্র ৮.৩৮ মিলিমিটার পুরু, যা এই সেগমেন্টে ৭০০০mAh ব্যাটারির মধ্যে সবচেয়ে পাতলা ডিভাইসগুলোর একটি। এছাড়া এতে ৬ ওয়াট রিভার্স চার্জিং ফিচারও যুক্ত করা হয়েছে, যা অন্য ডিভাইস চার্জ দিতে সহায়তা করবে।

ব্যাটারির স্থায়িত্ব নিয়েও বিশেষ দাবি করেছে কোম্পানিটি। ১৬০০+ চার্জ সাইকেল পর্যন্ত ব্যবহার উপযোগী এই ব্যাটারি প্রায় ৬ বছরের ডিউরেবিলিটি নিশ্চিত করবে বলে জানানো হয়েছে।

শব্দের স্পষ্টতা ও মাল্টিমিডিয়া অভিজ্ঞতা উন্নত করতে এতে ৩০০% ভলিউম বুস্ট ও আলট্রা-ক্লিয়ার স্পিকার যুক্ত করা হয়েছে। ফলে গেমিং, ভিডিও দেখা বা বাইরে ব্যবহারের সময় কল ও নোটিফিকেশন আরও পরিষ্কারভাবে শোনা যাবে।

সব মিলিয়ে শক্তিশালী ব্যাটারি, স্লিম ডিজাইন এবং আধুনিক ফিচারের সমন্বয়ে রিয়েলমি সি১০০আই  স্মার্টফোনটি মিড-রেঞ্জ সেগমেন্টে নতুন আকর্ষণ তৈরি করতে যাচ্ছে।

ভিওডি বাংলা/জা
 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিকে থাকতে দরকার নতুন দক্ষতা
শ্রমবাজারে প্রযুক্তির ঝড় টিকে থাকতে দরকার নতুন দক্ষতা
মেসেজ লেখার ধরণে-ই ধরা পড়ে ব্যক্তিত্ব
মেসেজ লেখার ধরণে-ই ধরা পড়ে ব্যক্তিত্ব
নতুন পাঁচ মডেল নিয়ে বাজারে ঝড় তুলতে প্রস্তুত টাটা মোটরস
নতুন পাঁচ মডেল নিয়ে বাজারে ঝড় তুলতে প্রস্তুত টাটা মোটরস