• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

স্বামীসহ জাবির সাবেক উপাচার্যের আয়কর নথি জব্দের আদেশ

নিজস্ব প্রতিবেদক    ৭ মে ২০২৬, ০৩:৪৪ পি.এম.
জাবির সাবেক ভিসি ফারজানা ইসলাম। ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম এবং তার স্বামী আকতার হোসেনের আয়কর সংক্রান্ত নথিপত্র জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৭ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের শুনানি শেষে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, দুদকের পক্ষ থেকে করা আবেদনে অভিযোগের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে এই দম্পতির আয়কর রেকর্ড, স্থায়ী কর নথি এবং অন্যান্য সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ ও জব্দের অনুমতি চাওয়া হয়। আদালত আবেদনটি আমলে নিয়ে তা মঞ্জুর করেন। 

দুদকের উপস্থাপিত আবেদনে উল্লেখ করা হয়, সাবেক ভিসি ফারজানা ইসলামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তাধীন রয়েছে।

অভিযোগ অনুযায়ী, তিনি স্বামী, সন্তানসহ ঘনিষ্ঠ কয়েকজনের মাধ্যমে প্রভাব খাটিয়ে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় আর্থিক সুবিধা নিয়েছেন বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

সংস্থাটির দাবি, অনুসন্ধানে ইতোমধ্যে এমন কিছু তথ্য উঠে এসেছে যেখানে বলা হচ্ছে, অবৈধ অর্থ ব্যবহার করে ফ্ল্যাট, জমি ও অন্যান্য স্থাবর সম্পদ অর্জন করা হয়েছে। এসব সম্পদ বৈধ আয়ের বাইরে গোপন করার চেষ্টাও করা হতে পারে বলে দুদক আশঙ্কা প্রকাশ করেছে।

দুদকের পক্ষ থেকে আরও বলা হয়, তদন্তের স্বার্থে আয়কর নথিপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে প্রকৃত আয়, সম্পদ এবং কর প্রদানের তথ্য যাচাই করা সম্ভব হবে। তাই সংশ্লিষ্ট সব নথির সত্যায়িত অনুলিপি সংগ্রহের পাশাপাশি প্রয়োজনে মূল নথি জব্দ করার প্রয়োজনীয়তা রয়েছে।

এর আগে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি একই আদালত ফারজানা ইসলাম, তার স্বামী আকতার হোসেন এবং তাদের ছেলে প্রতীক তাসদিক হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন। ওই আদেশের মাধ্যমে তারা যেন বিদেশে পালিয়ে যেতে না পারেন, তা নিশ্চিত করা হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিজাম হাজারীসহ ১২৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন
টমটমচালক হত্যা নিজাম হাজারীসহ ১২৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন
স্মৃতিশক্তি হারিয়েছেন সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ
আইনজীবী স্মৃতিশক্তি হারিয়েছেন সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ
জবি শিক্ষার্থী হত্যাচেষ্টা : আফজাল নাসের ৩ দিনের রিমান্ডে
জবি শিক্ষার্থী হত্যাচেষ্টা : আফজাল নাসের ৩ দিনের রিমান্ডে