• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুলসহ চারজনের জামিন

আদালত প্রতিবেদক    ২৪ জুন ২০২৬, ১২:৩০ পি.এম.
ছবি: সংগৃহীত

শ্রম আইন লঙ্ঘন সংক্রান্ত মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামসহ চারজনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৪ জুন) তাদের গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

এর আগে মঙ্গলবার রাত ১১টার দিকে বনানীর ১৫ নম্বর সড়কের ৫৪ নম্বর বাড়িতে তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চালায় তেজগাঁও শিল্পাঞ্চল ও বনানী থানা পুলিশ। পরে ভোররাতে অভিযান শেষে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযান চলাকালে ভবনের প্রধান গেটে তালা এবং নিরাপত্তাকর্মীদের অসহযোগিতার কারণে প্রথমে ভেতরে প্রবেশ করতে পারেনি পুলিশ। এ সময় আসামির গাড়িচালক ও দেহরক্ষী পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে জানা যায়।

তবে ওয়ারেন্ট তামিলে বাধা সৃষ্টি হলেও অভিযানে পুলিশ কোনো ধরনের বলপ্রয়োগ করেনি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু তাবাসসুম ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড
শিশু তাবাসসুম ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড
সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ি ছাড়তে হচ্ছে
সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ি ছাড়তে হচ্ছে
হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন
হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন