• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের পদত্যাগ শব্দদূষণ নিয়ন্ত্রণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী বিগত সরকারের উদাসীনতায় সমুদ্রের খনিজসম্পদ আহরণ হয়নি: নৌমন্ত্রী শিশু তাবাসসুম ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড ম্যাচ শেষে যে বার্তা দিলো ইরান, ড্রেসিংরুমে রেখে যাওয়া চিঠি ভাইরাল আইসিএপিপি স্থায়ী কমিটির সদস্য হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ঢাকাসহ ছয় জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারে অগ্রগতি: প্রধানমন্ত্রী তারেক রহমান

হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন

আদালত প্রতিবেদক    ২২ জুন ২০২৬, ০১:৩৬ পি.এম.
আদালতে জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর রায় আগামী ৩০ জুন ঘোষণা করা হবে।

সোমবার (২২ জুন) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ দিন নির্ধারণ করেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় সাতজনকে হত্যাসহ মোট আটটি অভিযোগে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিলেন হাসানুল হক ইনু।

এর আগে ২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে জিজ্ঞাসাবাদ ও কারাগারে রাখা হয়।

চলতি বছরের ১৪ মে মামলাটিতে যুক্তি-পাল্টা যুক্তি উপস্থাপন শেষ হলে ট্রাইব্যুনাল রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখে।

এ মামলায় একমাত্র আসামি হিসেবে রয়েছেন হাসানুল হক ইনু। তিনি বর্তমানে কারাগারে আছেন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন নামঞ্জুর
হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন নামঞ্জুর
ফৌজদারি অপরাধের দণ্ডের মাত্রা নিরূপণে আইন প্রণয়নের সম্ভাব্যতা যাচাইয়ে সেমিনার
ফৌজদারি অপরাধের দণ্ডের মাত্রা নিরূপণে আইন প্রণয়নের সম্ভাব্যতা যাচাইয়ে সেমিনার
ধর্ষণ মামলায় গ্রেপ্তার শিবির নেতা জিসান রিমান্ডে
ধর্ষণ মামলায় গ্রেপ্তার শিবির নেতা জিসান রিমান্ডে