• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আনার হত্যা মামলায় শিমুল ভূঁইয়ার জামিন স্থগিত

আদালত প্রতিবেদক    ২২ জুন ২০২৬, ১২:৩৬ পি.এম.
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে অপহরণ ও হত্যার পরিকল্পনা এবং হত্যার মামলায় আসামি শিমুল ভূঁইয়াকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

রোববার (২১ জুন) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। বিষয়টি সোমবার (২২ জুন) জানা গেছে।

এর আগে ৮ জুন হাইকোর্টের একটি বেঞ্চ শিমুল ভূঁইয়াকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়ে রুল জারি করেছিল।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ মে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাটে সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যা করা হয় এবং পরে তার মরদেহ টুকরো করা হয় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় একই বছরের ২২ মে আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ঢাকার শেরেবাংলা নগর থানায় মামলা করেন। মামলায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভূঁইয়া। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

এছাড়া মামলার তদন্তে তানভীর ভূঁইয়া ও সেলেস্টি রহমানসহ আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায় বলে আইনশৃঙ্খলা বাহিনী জানায়। ২০২৪ সালের ২৪ মে তাদের আদালতে হাজির করা হয়।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফৌজদারি অপরাধের দণ্ডের মাত্রা নিরূপণে আইন প্রণয়নের সম্ভাব্যতা যাচাইয়ে সেমিনার
ফৌজদারি অপরাধের দণ্ডের মাত্রা নিরূপণে আইন প্রণয়নের সম্ভাব্যতা যাচাইয়ে সেমিনার
ধর্ষণ মামলায় গ্রেপ্তার শিবির নেতা জিসান রিমান্ডে
ধর্ষণ মামলায় গ্রেপ্তার শিবির নেতা জিসান রিমান্ডে
যাদের নির্দেশে গুম হন বিএনপি নেতা ইলিয়াস আলী
জিয়াউলের রানারের সাক্ষ্য যাদের নির্দেশে গুম হন বিএনপি নেতা ইলিয়াস আলী