নাহিদ ইসলাম
সংসদে জনগণের কথাগুলো বলার চেষ্টা করেছি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি বলেছেন, আমাদের কথাগুলো আমরা সংসদে বলেছি বিরোধী দল হিসেবে আমরা যথেষ্ট ভূমিকা পালন করেছি, দায়িত্বশীল আচরণ করেছি একই সাথে জনগণের পক্ষের কথাগুলো বলার চেষ্টা করেছি। সংসদে দুই তৃতীয়াংশ সরকারদলীয় যার কারণে এখানে বিরোধী দলের জায়গা কিছুটা সংকুচিত।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সফরকালে চাকসু কার্যালয়ে বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় তিনি এই কথা বলেন। এর আগে তিনি চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ উপস্থিত ছিলেন।
নাহিদ ইসলাম বলেন, দেশের গণতান্ত্রিক পরিবর্তন আমরা চেয়ে আসছি ৫ অগাস্ট এরপর থেকেই এখন আমাদের কাছে মনে হচ্ছে যে বিএনপি যারা জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছে কিন্তু গণভোটের ব্যাপারে তারা পরিষ্কার কোন বক্তব্য রাখছে না।
সংবিধান সংস্কারের বিষয়েও।
এ সময় তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন, স্বচ্ছ প্রশাসনিক পরিবেশ ও গণতান্ত্রিক সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
একই সঙ্গে এসব লক্ষ্য বাস্তবায়নে শিক্ষার্থীদের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশে বজায় রাখা এবং গবেষণা ও উচ্চশিক্ষার মানোন্নয়নে আমরা সর্বদা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সবাই মিলে এবং সহযোগিতায় আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে সফলতার অনন্য পর্যায়ে নিয়ে যেতে চাই। মাননীয় উপাচার্য সকল শিক্ষার্থী এবং অংশীজনদের সহযোগিতা কামনা করেন।
সফরকালে নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহ চবি স্টেশনে শিক্ষার্থীদের সঙ্গে অনানুষ্ঠানিক আড্ডায় অংশ নেন।
এ সময় চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, সহকারী প্রক্টরবৃন্দ, চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি, অন্যান্য ছাত্রনেতা এবং এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/এসআর







