ইরান ইস্যুতে বিরোধিতা, বাহরাইনের সংসদে ৩ এমপি বহিষ্কার

ইরান-সমর্থকদের বিরুদ্ধে সরকারের নেওয়া পদক্ষেপের সমালোচনা করায় বাহরাইনের জাতীয় সংসদ থেকে তিন সংসদ সদস্যকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি দেশটির রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে।
বৃহস্পতিবার (৭ মে) বাহরাইনের ‘কাউন্সিল অব রিপ্রেজেন্টেটিভস’-এ সর্বসম্মত ভোটে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
বহিষ্কৃত সংসদ সদস্যরা হলেন—আবদুলনবী সালমান, মামদুহ আল-সালেহ এবং মাহদি আল-শোওয়াইখ।
তাদের বিরুদ্ধে অভিযোগ, বাহরাইনের ওপর ইরানি হামলার প্রশংসা বা সমর্থনের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের নাগরিকত্ব বাতিলসহ সরকারের নেওয়া কঠোর পদক্ষেপের বিরোধিতা করেছিলেন তারা।
সংসদ কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের সংবিধান ও অভ্যন্তরীণ নীতিমালার আওতায় থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে বহিষ্কার প্রক্রিয়া চূড়ান্ত করা হয়।
ভিওডি বাংলা/এমএস







