• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা প্রতিনিধি    ৮ মে ২০২৬, ০৫:৪৬ পি.এম.
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শুভেন্দু অধিকারী। ছবি: সংগৃহীত
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শুভেন্দু অধিকারী। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন শুভেন্দু অধিকারী। কলকাতায় অনুষ্ঠিত বিজেপি বিধায়ক দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দলীয় সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারীর নামেই সর্বসম্মত সমর্থন আসে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এ তথ্য জানিয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করা অমিত শাহ বলেন, বিজেপি বিধায়ক দলের পক্ষ থেকে আসা সব প্রস্তাবই শুভেন্দু অধিকারীর পক্ষে ছিল।

জানা গেছে, শনিবার (৯ মে) রাজভবনে আয়োজিত অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
হরমুজে স্বাভাবিক হচ্ছে জাহাজ চলাচল, জ্বালানি বাজারে স্বস্তির আভাস
ছবি: সংগৃহীত
ভেনিজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহত বেড়ে ১৮৮
ছবি: সংগৃহীত
ভুলে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, পাইলট বরখাস্ত