• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আফজাল নাছেরকে ফের ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক    ৮ মে ২০২৬, ০৬:০৩ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের দমনে অর্থ জোগানের অভিযোগে রাজধানীর কোতোয়ালী থানার এক মামলায় লেফটেন্যান্ট কর্নেল (অব.) আফজাল নাছেরের ফের ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালী থানার এসআই (নিরস্ত্র) কে এম অবিদুল হক।

আবেদনে বলা হয়, আন্দোলনে ছাত্রদের দমনে অর্থ জোগানের অভিযোগে আফজাল নাছেরের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। এর আগে আদালতের অনুমতিতে তাকে ৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে পুনরায় ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তার দেওয়া তথ্য যাচাই-বাছাই চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, আন্দোলন দমনে অর্থের উৎস, তা কোথায় ও কীভাবে ব্যয় করা হয়েছে এবং মামলার মূল রহস্য উদঘাটনে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

রিমান্ড আবেদনের কারণ হিসেবে পুলিশ জানিয়েছে, অজ্ঞাত আসামিদের গ্রেপ্তার, সঠিক নাম-ঠিকানা সংগ্রহ এবং মামলার প্রকৃত ঘটনা উদঘাটনে আফজাল নাছেরকে পুনরায় নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

এদিকে আদালত সূত্র জানায়, রিমান্ড আবেদনের বিষয়ে শুনানি শেষে আদেশ দেবেন বিচারক।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন বাতিল চেয়ে হাইকোর্টে রিট
ছবি: সংগৃহীত
পদত্যাগ করলেন ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল
ছবি: সংগৃহীত
শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২০ সেপ্টেম্বর