{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মালয়েশিয়ায় দুই বাংলাদেশি মানবপাচারকারীসহ আটক ১১

ভিওডি বাংলা ডেস্ক    ৮ মে ২০২৬, ১০:১৬ পি.এম.
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় মানবপাচারের শিকার হওয়া নয় বাংলাদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। একই ঘটনায় অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশে সহায়তার অভিযোগে আরও দুই বাংলাদেশিকেও গ্রেপ্তার করা হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা জানিয়েছে, সেলাঙ্গরের পেটালিং জায়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে ‘শফিক গ্যাং’ নামে পরিচিত বাংলাদেশি মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়।

গত ৫ মে পরিচালিত ওই অভিযানের পর মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান জানান, পাচারের মাধ্যমে মালয়েশিয়ায় আনা হয়েছে—এমন সন্দেহে নয় বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। পাশাপাশি পাচার চক্রের সহযোগী হিসেবে কাজ করা আরও দুই বাংলাদেশিকেও গ্রেপ্তার করা হয়েছে।

আটক ব্যক্তিদের বয়স ২০ থেকে ৪৯ বছরের মধ্যে। মানবপাচার ও অভিবাসী চোরাচালানবিরোধী ২০০৭ সালের আইনে তদন্তের জন্য তাদের পুত্রজায়া ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

বারনামার প্রতিবেদনে বলা হয়, অভিযানে যে বাড়িতে অভিযান চালানো হয় সেটি অবৈধ অভিবাসীদের লুকিয়ে রাখা এবং ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করা হতো।

জাকারিয়া শাবান জানান, ধারণা করা হচ্ছে আটক নয় বাংলাদেশি কয়েকদিন আগে একটি প্রতিবেশী দেশে প্রবেশ করেন। পরে সেখান থেকে পাচারের মাধ্যমে তাদের মালয়েশিয়ায় নেওয়া হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তার হওয়া দুই বাংলাদেশি ওই ট্রানজিট বাড়ির পাহারাদার হিসেবে কাজ করতেন।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে চক্রটি সক্রিয় ছিল। তারা তৃতীয় কোনো দেশের রুট ব্যবহার করে কেলান্তান সীমান্ত দিয়ে অবৈধভাবে বিদেশিদের মালয়েশিয়ায় প্রবেশ করাত। পরে তাদের ক্লাং ভ্যালি এলাকায় নিয়ে নির্দিষ্ট গন্তব্যে পাঠানো হতো।

জাকারিয়া জানান, প্রত্যেক অভিবাসীর কাছ থেকে চক্রটি ১৫ হাজার রিঙ্গিত পর্যন্ত আদায় করত। এই কারবারের মাধ্যমে তারা ইতোমধ্যে প্রায় ১৬ লাখ রিঙ্গিত হাতিয়ে নিয়েছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জার্মানিতে ‘দেশবন্ধু’ উপাধিতে ভূষিত তারেক রহমান
জার্মানিতে ‘দেশবন্ধু’ উপাধিতে ভূষিত তারেক রহমান
লিমন-বৃষ্টির স্মরণে ইউএসএফে শোকসভা
লিমন-বৃষ্টির স্মরণে ইউএসএফে শোকসভা
ফ্লোরিডায় হত্যার শিকার বৃষ্টির মরদেহ উদ্ধার
ফ্লোরিডায় হত্যার শিকার বৃষ্টির মরদেহ উদ্ধার