• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

চুরির অপবাদে নির্যাতন, অপমানে আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক    ৯ মে ২০২৬, ০৪:১৪ এ.এম.
শ্রাবন্তী খাতুন। ছবি : সংগৃহীত
শ্রাবন্তী খাতুন। ছবি : সংগৃহীত

পাবনার চাটমোহরে চুরির অপবাদ দিয়ে মারধর ও নির্যাতন করায় অপমান এবং ক্ষোভে শ্রাবন্তী খাতুন (১৪) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (৮ মে) বিকেলে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর গ্রামে এ ঘটনা ঘটে। শ্রাবন্তী ওই গ্রামের দিনমজুর আলতাব হোসেনের মেয়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করে। পরে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই এলাকার হান্নান মোল্লা নামে এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। হান্নান চিনাভাতকুর গ্রামের মৃত রিয়াজ উদ্দিন মোল্লা ওরফে লকাই মোল্লার ছেলে।

কিশোরীর পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বছর খানেক ধরে প্রতিবেশী হান্নান মোল্লার বাড়িতে গৃহকর্মীর কাজ করত শ্রাবন্তী। গতকাল সকালে হান্নান মোল্লার ঘরের আলমারির ড্রয়ার থেকে ১২০ টাকা হারিয়ে যায়। এ ঘটনায় শ্রাবন্তীকে হান্নান মোল্লা ও তাঁর স্ত্রী রুবিয়া খাতুন সন্দেহ করে। এক পর্যায়ে বারান্দার খুঁটির সঙ্গে শ্রাবন্তীর দুই হাত রশি দিয়ে বেঁধে মারধর করে। প্রায় দুই ঘণ্টাব্যাপী নির্যাতন চালায় এবং জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করেন।

এ সময় এলাকার অনেকেই মোবাইলে ভিডিও ধারণ করেন। পরে অপমান সইতে না পেরে শ্রাবন্তী বাড়ি ফিরে ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। শ্রাবন্তীর মা আছিয়া খাতুন ও বাবা আলতাব হোসেন এ সময় বাড়িতে ছিলেন না। পরে মেয়েকে চুরির অপবাদে মারধরের কথা শুনে বাড়ি ফিরে মেয়েকে আড়ার সঙ্গে ঝুলতে দেখেন তারা।

চাটমোহর থানার ওসি গোলাম মোস্তফা জানান, প্রাথমিক তদন্তে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হান্নান মোল্লাকে আটক করা হয়েছে। থানায় মামলা প্রক্রিয়াধীন।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত
উন্নয়ন তহবিলের অর্থ ১০ শতাংশ কমিশন চাই: ইউপি সচিব
ছবি: সংগৃহীত
কুমিল্লায় গুলিবিদ্ধ শিক্ষার্থী, মাদক নিয়ে ক্ষোভ এমপির
ছবি: ভিওডি বাংলা
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার