• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বৃষ্টির মরদেহ দেশে পৌঁছাবে আজ

নিজস্ব প্রতিবেদক    ৯ মে ২০২৬, ০৮:৩৯ এ.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে হত্যার শিকার নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ বাংলাদেশের উদ্দেশে পাঠানো হয়েছে।

শনিবার (৯ মে) সকালে মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

ফ্লোরিডার অরল‍্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ মে) রাত ৮ টা ৫০ মিনিটে এমিরাটসের ইকে ০২২০ ফ্লাইটে মরদেহ ঢাকার উদ্দেশে পাঠানো হয়। অরল‍্যান্ডো বিমানবন্দরে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। পরদিন তাদের এক বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানান। 

পরে পুলিশ নিশ্চিত করে, দুজনই নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেফতার করেছে পুলিশ।

একই ঘটনায় নিহত জামিল আহমেদ লিমনের মরদেহ গত ৪ মে ঢাকায় পৌঁছায়।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাতারে নতুন অভিবাসন ও ভিসা নিয়মে গ্রেস পিরিয়ড কমিয়ে জরিমানা বাড়ানো হয়েছে। ছবি: সংগৃহীত
আকামা ও ভিসা ব্যবস্থায় পরিবর্তন আনল দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়
সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দরে প্রবাসীদের ভিড়ের একটি দৃশ্য (ফাইল ছবি)
আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার বিশেষ সুযোগ
ছবি: সংগৃহীত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্যের মৃত্যু