• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক    ৯ মে ২০২৬, ০৮:৫১ এ.এম.
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খুলনার বটিয়াঘাটায়ায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম আজিজুল ইসলাম (৩৮)।

শুক্রবার (৮ মে) রাত আনুমানিক ৮টার সময় উপজেলার জলমা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে তিনটি মোটরসাইকেলে ৬-৭ জন যুবক এসে অতর্কিত আজিজুলকে কুপিয়ে পালিয়ে যায়। 
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, নিহত আজিজুল ইসলামের বাড়ি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলায়। তার নামে খুলনা জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

তিনি আরও বলেন, হামলাকারীদের ধরতে ও ঘটনার মূল কারণ বের করতে পুলিশের তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত
উন্নয়ন তহবিলের অর্থ ১০ শতাংশ কমিশন চাই: ইউপি সচিব
ছবি: সংগৃহীত
কুমিল্লায় গুলিবিদ্ধ শিক্ষার্থী, মাদক নিয়ে ক্ষোভ এমপির
ছবি: ভিওডি বাংলা
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার