• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক    ৯ মে ২০২৬, ১২:৩১ পি.এম.
বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করছেন প্রধানমন্ত্রী। ছবি-ভিওডি বাংলা

রাজধানীর খামারবাড়ীর কৃষিবিদ মিলনায়তনে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৯ মে) সকালে ১০টায় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, থেকে এ সভা শুরু হয়।  

এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ে সুপার টু নেতাদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠান চলছে।  

সভায় অন্যদের মধ্যে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও ড. আব্দুল মঈন খান।

এ ছাড়া অর্থমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ক্রীড়ামন্ত্রী আমিনুল হক এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু সভায় অংশ নেন।

অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।

এ ছাড়া দেশের বিভিন্ন জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকরাও সভায় উপস্থিত রয়েছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন সাময়িক বরখাস্ত
ভিডিও কেলেঙ্কারি বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন সাময়িক বরখাস্ত
আলোচিত কৃষক কবির হোসেনের মৃত্যুতে কৃষিমন্ত্রীর শোকবার্তা
আলোচিত কৃষক কবির হোসেনের মৃত্যুতে কৃষিমন্ত্রীর শোকবার্তা
জুয়া প্রতিরোধে নতুন আইন, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড
জুয়া প্রতিরোধে নতুন আইন, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড