• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কমছে লেনদেন

সূচকের পতন দিয়ে সপ্তাহ শুরু

   ৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:২৮ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস রোববার (৯ ফেব্রুয়ারি) মূল্যসূচকের পতনে কমেছে লেনদেন। সেই সাথে কমেছে ২৪০ কোম্পানির শেয়ারদর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৩ দশমিক ২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৬৫ পয়েন্টে। অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ০৪ দশমিক ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৪৩ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ১ দশমিক ০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯১১ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩৭৪ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪২৯ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার।

আজ লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯২ টির, কমেছে ২৪০ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৬৩ টি কোম্পানির বাজারদর।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১০ দিনে দেশে রেমিট্যান্স এলো ১২৮ কোটি ডলার
১০ দিনে দেশে রেমিট্যান্স এলো ১২৮ কোটি ডলার
সরকার বাজারে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সরকার বাজারে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
জ্বালানি সংকট সমাধান ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা ফিরবে না
বিডা চেয়ারম্যান জ্বালানি সংকট সমাধান ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা ফিরবে না