• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিজেদের জ্বালানি থাকতে বিদেশ থেকে আমদানি নয় শিক্ষার মান সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের স্পষ্ট ধারণা নেই : শিক্ষামন্ত্রী কিউবায় যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র চাঁদাবাজি বন্ধে সর্বোচ্চ কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী : স্বরাষ্ট্রমন্ত্রী সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ‘মাননীয়’ বলার প্রয়োজন নেই, ঢাবি শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী মেধা লালন করেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে চায়: প্রধানমন্ত্রী সিন্ডিকেট ও চাঁদাবাজিতেই বাজার অস্থির: জামায়াত আমির ঢাবিতে ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী

হজ কার্ড-ব্রেসলেট জালিয়াতি, মক্কায় ১৮ প্রবাসী গ্রেপ্তার

ভিওডি বাংলা ডেস্ক    ১২ মে ২০২৬, ০৫:৪৫ এ.এম.
ছবি : সংগৃহীত

হজ মৌসুমকে ঘিরে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে কঠোর অবস্থানে আছে সৌদি আরবের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই ধারাবাহিকতায় রেসিডেন্সি পারমিট, হজ কার্ড ও হজ ব্রেসলেট জাল করার অভিযোগে মক্কায় ১৮ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সৌদি জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে আফগান ও পাকিস্তানি নাগরিক আছেন। অভিযুক্তদের বিরুদ্ধে প্রাথমিক আইনি ব্যবস্থা গ্রহণের পর তাদের পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, হজ মৌসুমে অবৈধভাবে প্রবেশ কিংবা নিয়ম ভঙ্গের উদ্দেশ্যে জাল নথিপত্র তৈরির মতো কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হচ্ছে, বিশেষ করে হজ কার্ড ও পরিচয়সংক্রান্ত নথি জাল করার ঘটনা হজযাত্রীদের নিরাপত্তা ও ব্যবস্থাপনায় বড় ধরনের হুমকি সৃষ্টি করতে পারে বলে মনে করছে প্রশাসন।

এদিকে সৌদি জননিরাপত্তা বিভাগ দেশটির নাগরিক ও প্রবাসীদের প্রতি হজের নিয়ম-কানুন ও নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহবান জানিয়েছে। পাশাপাশি কোনো ধরনের আইন লঙ্ঘন বা সন্দেহজনক কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হয়েছে।

মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশে জরুরি সহায়তার জন্য ৯১১ নম্বরে এবং রাজ্যের অন্যান্য অঞ্চলে ৯৯৯ নম্বরে যোগাযোগ করার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

প্রতি বছর লাখো মুসল্লির সমাগম হওয়ায় হজ ব্যবস্থাপনাকে সুশৃঙ্খল রাখতে সৌদি প্রশাসন প্রযুক্তিনির্ভর নজরদারি ও কঠোর আইন প্রয়োগ অব্যাহত রেখেছে। আর এ ধরনের অভিযান হজের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতিরই প্রতিফলন।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ
জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ
সৌদিতে ৪৬৫১৪ হজযাত্রী পৌঁছেছেন, মৃত্যু ৯
সৌদিতে ৪৬৫১৪ হজযাত্রী পৌঁছেছেন, মৃত্যু ৯
পাকিস্তানে ২৭ মে ঈদুল আজহা
পাকিস্তানে ২৭ মে ঈদুল আজহা