• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সব ৫০ শয্যার হাসপাতাল ১০০ শয্যায় উত্তীর্ণ হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১২ মে ২০২৬, ০৮:৫২ এ.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশের সব ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় রুপান্তর করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

সোমবার (১১ মে) বিকেলে হঠাৎ মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন মন্ত্রী। এসময় তিনি এ কথা বলেন।

এসময় রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম আক্তার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওহাব আলী মিয়া ও সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান লেবু কাজীসহ বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর অধিকাংশ ডাক্তারই হাসপাতালে উপস্থিত থাকে। তবে দুই-একজন দুষ্টুমি করে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে।

এসময় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের সঙ্গে কথা বলে স্বাস্থ্যসেবা শতভাগ নিশ্চিত করার আশ্বাস দেন মন্ত্রী। কোনো চিকিৎসক যদি দায়িত্ব অবহেলা করেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
দেশে ৮২ লাখ মাদকাসক্ত, ঢাকায় ঝুলছে ৮০ হাজার মামলা
ছবি: সংগৃহীত
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা, জেনে নিন আবেদন পদ্ধতি
ছবি: সংগৃহীত
টোল আদায়ে বড় পরিবর্তন, এক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে সব সড়ক