• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

কোরবানির পশুর চামড়ার নতুন দর ঘোষণা

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১৩ মে ২০২৬, ০৫:৪২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির পশুর চামড়ার নতুন ক্রয়মূল্য নির্ধারণ করেছে সরকার। আগের বছরের তুলনায় এবার কিছুটা বাড়তি দরে চামড়া কেনাবেচা হবে বলে জানানো হয়েছে।

বুধবার (১৩ মে) সচিবালয়ে কোরবানির ঈদ উপলক্ষে প্রস্তুতি ও ব্যবস্থাপনা সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি জানান, দেশের চামড়া শিল্পকে স্থিতিশীল রাখতে এবং সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা আনার লক্ষ্যেই নতুন দর নির্ধারণ করা হয়েছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এবার রাজধানী ঢাকায় গরুর কাঁচা চামড়া প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকায় কেনা হবে। আর ঢাকার বাইরে এই দাম নির্ধারণ করা হয়েছে ৫৭ থেকে ৬২ টাকা। একই সঙ্গে খাসির চামড়ার দর নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়া ২২ থেকে ২৫ টাকা।

মন্ত্রী জানান, প্রতি বছর দেশে প্রায় এক কোটি পশু কোরবানি হয়, যার একটি বড় অংশের চামড়া সংগ্রহ করে ট্যানারি শিল্পে ব্যবহার করা হয়। তাই চামড়ার বাজারকে স্থিতিশীল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও জানান, প্রয়োজনে সীমিত সময়ের জন্য ‘ওয়েট-ব্লু’ চামড়া রপ্তানির বিষয়টি বিবেচনা করা হতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে।

চামড়া সংরক্ষণে বড় উদ্যোগ হিসেবে সরকার এবার বিনামূল্যে লবণ বিতরণের সিদ্ধান্ত নিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে কোরবানির চামড়া নষ্ট হওয়া রোধে লবণ সরবরাহ করা হবে।

এই লবণ জেলা ও উপজেলা পর্যায়ে পৌঁছে দেবে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় তা বিতরণ করা হবে বলে জানানো হয়।

গত বছরের তুলনায় এবার কিছু দরে সামান্য পরিবর্তন আনা হয়েছে। ২০২৫ সালের ঈদুল আজহায় ঢাকায় গরুর কাঁচা চামড়ার দাম ছিল ৬০ থেকে ৬৫ টাকা এবং ঢাকার বাইরে ৫৫ থেকে ৬০ টাকা।

খাসির চামড়া ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়া ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছিল।

ভিওডি বাংলা/জা
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
ছবি: সংগৃহীত
শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী