শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন এলাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে।
শনিবার (২৫ জুলাই) রাত ৯টা ২০ মিনিটের দিকে ময়লার স্তূপে আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম জানান, খবর পাওয়ার মাত্র তিন মিনিটের মধ্যে বিমানবন্দর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত ১০টা ২০ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
এর আগে গত বছরের ১৮ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেরর কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকান্ড হয়।
এর ৮ মাসের মধ্যে গত ৫ জুন কার্গো ভিলেজের আমদানি শেডে ফের আগুন লাগে। পৌনে দুই মাসের মধ্যে গতকাল রাত ৮ টার দিকে ফের একই এলাকায় ময়লার স্তূপে আগুন লাগার খবর এলো
ভিওডি বাংলা/বিন্দু









মন্তব্য