• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঈদযাত্রা: আজ মিলবে ২৪ মে’র ট্রেন টিকিট

নিজস্ব প্রতিবেদক    ১৪ মে ২০২৬, ০৯:৩৮ এ.এম.
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রার দ্বিতীয় দিনের অর্থাৎ ২৪ মে’র ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে আজ।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি চলছে। এছাড়া দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ের ঈদকালীন কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে পাঁচ দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। এর আগে ২৩ মে’র আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করা হয়েছে ১৩ মে। এছাড়া ২৫ মে’র টিকিট ১৫ মে, ২৬ মে’র টিকিট ১৬ মে এবং ২৭ মে’র টিকিট ১৭ মে বিক্রি করা হবে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী অগ্রিম যাত্রার ক্ষেত্রে একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে ঈদের অগ্রিম টিকিট ফেরতযোগ্য নয়।

এদিকে যাত্রীদের সুবিধার্থে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। তবে এই সুবিধা উচ্চ শ্রেণির আসনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র টিকিট বিক্রির তারিখ নির্ধারণ করা হবে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৌদি পৌঁছেছেন ৫৫২৯৮ বাংলাদেশি হজযাত্রী
সৌদি পৌঁছেছেন ৫৫২৯৮ বাংলাদেশি হজযাত্রী
দেশের ১০ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
দেশের ১০ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
মেয়াদোত্তীর্ণ ঋণের জরিমানা সুদের হার কমলো
মেয়াদোত্তীর্ণ ঋণের জরিমানা সুদের হার কমলো