• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মেয়াদোত্তীর্ণ ঋণের জরিমানা সুদের হার কমলো

নিজস্ব প্রতিবেদক    ১৪ মে ২০২৬, ০৭:৫৬ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঋণ ও বিনিয়োগ কার্যক্রমে গতি বাড়াতে মেয়াদোত্তীর্ণ ঋণের ওপর আরোপযোগ্য বিলম্ব সুদের হার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে। 

সার্কুলারে বলা হয়, বিদ্যমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় বিনিয়োগ ও উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ২০২৪ সালের ৮ মে জারি করা বিআরপিডি সার্কুলার নং-১০ অনুযায়ী, কোনো ঋণ বা ঋণের কিস্তি সম্পূর্ণ বা আংশিকভাবে মেয়াদোত্তীর্ণ হলে চলমান ঋণের ক্ষেত্রে সম্পূর্ণ ঋণস্থিতির ওপর এবং মেয়াদি ঋণের ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ কিস্তির ওপর সর্বোচ্চ ১ দশমিক ৫ শতাংশ বিলম্ব সুদ আরোপের সুযোগ ছিল। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে একই ধরনের ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ শূন্য দশমিক ৫ শতাংশ বিলম্ব সুদ আরোপ করা যাবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিআরপিডি সার্কুলার নং-১০/২০২৪-এর অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে এবং এর আওতায় ইতোমধ্যে গৃহীত কার্যক্রম বৈধ বলে গণ্য হবে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চীনের তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। ছবি: ভিওডি বাংলা
চীনের তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউজিসির সমঝোতা স্বাক্ষর
ছবি: সংগৃহীত
৬ লাখ টাকা পর্যন্ত বেতন আয় করমুক্ত
ছবি: সংগৃহীত
চেক রিপাবলিক-স্লোভাকিয়া সফরে গেলেন সেনাপ্রধান