• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দেশের প্রয়োজনে আবারও রাজপথে মুক্তিযোদ্ধারা: আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক    ১৪ মে ২০২৬, ১২:২১ পি.এম.
‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ কর্মসূচির উদ্বোধন দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম। ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত “ক্লিন ঢাকা” কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকাগুলোতে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে রাজধানীর নগর ভবনে এ উদ্বোধন ঘোষণা করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ১৯৭১ সালে যেমন মুক্তিযোদ্ধারা দেশের স্বাধীনতার জন্য হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন, আজও তেমনি দেশের প্রয়োজনে ঢাকা মহানগরীকে পরিচ্ছন্ন করতে তারা রাজপথে নেমেছেন। 

আবদুস সালাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল। সেই চেতনা ধারণ করেই আজ তারেক রহমানের আহ্বানে ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ গড়ার লক্ষ্যে মুক্তিযোদ্ধারা আবারও মাঠে নেমেছেন।

একজন মুক্তিযোদ্ধা ও সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে তিনি মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্মকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা একদিন চলে যাব, কিন্তু মুক্তিযুদ্ধের প্রজন্মকেই দেশের দায়িত্ব নিতে হবে। নতুন প্রজন্মকে দেশপ্রেমে বলীয়ান হয়ে দেশের জন্য নিজেদের গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, ঢাকা আমাদের প্রাণের শহর। এই শহরকে যদি সবার কাছে গ্রহণযোগ্য করতে চাই, তাহলে আগে নিজেদের বদলাতে হবে। আমরা বদলালে ঢাকা বদলাবে। আমরা চাই না পৃথিবীর সবচেয়ে খারাপ শহরের তালিকায় ঢাকা থাকুক। আমরা চাই পরিচ্ছন্ন, সুন্দর ও সবুজ শহরের তালিকায় ঢাকা এক নম্বরে থাকুক।

আবদুস সালাম বলেন, আমাদের নেতা তারেক রহমান যে কর্মসূচি দিয়েছেন, ঢাকা মহানগরবাসী যদি আমাকে আগামী দিনের মেয়র হিসেবে সমর্থন করে, তাহলে দুই বছরের মধ্যে এই শহরকে পরিবর্তন করতে সক্ষম হব, ইনশাআল্লাহ।

তিনি মুক্তিযোদ্ধা দলের সভাপতি উলফত ও অন্যান্য মুক্তিযোদ্ধাদের ভূয়সী প্রশংসা করে বলেন, দেশের স্বাধীনতার জন্য যারা রক্ত দিয়েছেন, সেই চেতনা আজও তাদের মধ্যে বিদ্যমান। উলফতের নেতৃত্বে মুক্তিযোদ্ধা দল ভবিষ্যতেও দেশের প্রয়োজনে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ডিএসসিসি প্রশাসক আরও বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান থাকবে। পাশাপাশি আগামী কয়েক দিনের মধ্যে ঢাকা শহরকে সবুজ করতে গাছ রোপণ কর্মসূচিও হাতে নেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন, মুক্তিযোদ্ধারা সেই কর্মসূচিতেও সক্রিয়ভাবে অংশ নেবেন।

তিনি মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মকে ধন্যবাদ জানান এবং সকল মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা ও স্যালুট জানান। তিনি বলেন, দেশপ্রেম যেন মৃত্যুর আগ পর্যন্ত অটুট থাকে—এটাই আজকের শপথ।

এদিকে অভিযানের অংশ হিসেবে নগর ভবন থেকে জাতীয় স্টেডিয়ামের ১ নম্বর গেট হয়ে বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে।

ভিওডি বাংলা/খতিব/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদযাত্রা: আজ মিলবে ২৪ মে’র ট্রেন টিকিট
ঈদযাত্রা: আজ মিলবে ২৪ মে’র ট্রেন টিকিট
দেশের ১০ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
দেশের ১০ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
মেয়াদোত্তীর্ণ ঋণের জরিমানা সুদের হার কমলো
মেয়াদোত্তীর্ণ ঋণের জরিমানা সুদের হার কমলো