টপ নিউজ
ধর্ষণের শিকার লামিয়ার চিকিৎসার দায়িত্ব নিলেন আমিনুল
নিজস্ব প্রতিবেদক
৬ জুলাই ২০২৬, ০৮:৫২ পি.এম.

ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুর ওয়াবদা ক্যাম্পে ধর্ষণের শিকার শিশু লামিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক।
সোমবার সকালে মিরপুর-১০ নম্বর ওয়াবদা ক্যাম্পে গিয়ে ভুক্তভোগী পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিমন্ত্রী। এ সময় তাদের সান্ত্বনা দেন এবং তাৎক্ষণিক ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করেন।
লামিয়ার পরিবারকে আশ্বস্ত করে আমিনুল হক বলেন, লামিয়ার ওপর পাশবিক নির্যাতনকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এই অন্যায়ের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
এ সময় শিশু লামিয়ার সম্পূর্ণ চিকিৎসার ব্যয় ব্যক্তিগতভাবে বহন করারও ঘোষণা দেন প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
ভিওডি বাংলা/এফএ








মন্তব্য