রাজধানীতে পিকআপভর্তি ৭০ কেজি গাঁজাসহ আটক ২

রাজধানীর শাহবাগ এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তরা বিভাগ। একটি পিকআপ ভ্যান থেকে উদ্ধার করা হয় ৭০ কেজি গাঁজা।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. পাপ্পু মিয়া (২৫) ও মো. শাহীন (২২)।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, রোববার ৫ জুলাই রাত আনুমানিক ৩টার দিকে শাহবাগ থানার শাহবাগ মোড় এলাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচে, পূবালী ব্যাংকের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে একটি নীল রঙের পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৭০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে শাহবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য