• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই খামেনির জানাজায় কূটনৈতিক বার্তা তেহরানের ক্যান্সারে আক্রান্ত হৃদয়ের পাশে ক্রীড়া মন্ত্রণালয় ডিএসসিসির অভিযানে উচ্ছেদ অবৈধ নার্সারি ও দোকান জুলাই-আগস্ট জুড়ে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা ইশরাকের পিজিআরের নিরাপত্তা কৌশলে জনগণ যেন বিচ্ছিন্ন বোধ না করে: প্রধানমন্ত্রী কার্বন ক্রেডিট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে অভিজ্ঞ নেতাদের ভূমিকা গুরুত্বপূর্ণ: আবদুস সালাম পোল্যান্ড সীমান্তে ৯ বাংলাদেশিসহ ৫৪ অভিবাসী আটক সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষেধ

সোহরাওয়ার্দী হাসপাতালে স্বর্ণের চেইন চুরি, দুই নারী আটক

নিজস্ব প্রতিবেদক    ৫ জুলাই ২০২৬, ০৩:১২ পি.এম.
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যদের তৎপরতায় স্বর্ণের চেইন উদ্ধার ও দুই নারী আটক। ছবি: ভিওডি বাংলা
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যদের তৎপরতায় স্বর্ণের চেইন উদ্ধার ও দুই নারী আটক। ছবি: ভিওডি বাংলা

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী ও স্বজনদের ভিড়ের মধ্যে স্বর্ণের চেইন চুরির ঘটনায় দুই নারীকে আটক করেছে দায়িত্বরত আনসার সদস্যরা। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া একটি স্বর্ণের চেইন। পরে যাচাই-বাছাই শেষে সেটি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের ৬ষ্ঠ তলার ৬৩২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। হাসপাতাল সূত্র জানায়, ওই সময় ওয়ার্ড এলাকায় হঠাৎ চিৎকার শুনে টহলরত আনসার সদস্যরা দ্রুত সেখানে ছুটে যান। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে তারা তাৎক্ষণিকভাবে দুই নারীকে জনতার হাত থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, শ্যাম চাঁদ আক্তার নামের এক নারী সেবাপ্রত্যাশীর গলায় থাকা স্বর্ণের চেইন কৌশলে খুলে নেওয়ার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে তিনি চিৎকার দিলে আশপাশে থাকা লোকজন সন্দেহভাজন দুই নারীকে আটক করেন। পরে আনসার সদস্যরা তাদের তল্লাশি চালিয়ে হারিয়ে যাওয়া স্বর্ণের চেইনটি উদ্ধার করেন।

আটক নারীরা হলেন- শান্তা আক্তার ও সাথী। তাদের বাড়ি হবিগঞ্জ জেলার সোনার হাট উপজেলার গণেশপুর এলাকায় বলে জানা গেছে। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে তাদের সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

এ অভিযানে অংশ নেন পিসি মো. সাদেক হোসেন বাচ্চু, এপিসি মো. শফিকুল ইসলাম, আনসার সদস্য মো. আব্দুল আউয়াল এবং মো. সাইদুল ইসলাম। তাদের দ্রুত পদক্ষেপের কারণে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার সম্ভব হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল প্রশাসন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জনসেবামূলক স্থানে নিরাপত্তা জোরদারে বাহিনীর সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছেন। বিশেষ করে রোগী ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় আইনজীবী ফেডারেশনের পরিচিতি সভা
জাতীয় আইনজীবী ফেডারেশনের পরিচিতি সভা
ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৮০
ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৮০
রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ
রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ