• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৮

নিজস্ব প্রতিবেদক    ৫ জুলাই ২০২৬, ১১:০৭ এ.এম.
ডিএমপি
ছবি: ভিওডি বাংলা

রাজধানীজুড়ে নিয়মিত অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৫০৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সেই সঙ্গে এই সময়ে ডিএমপির বিভিন্ন থানায় নানা অপরাধের অভিযোগে ৫০টি মামলা করা হয়েছে।

রোববার (৫ জুলাই) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করে। এরমধ্যে রমনা বিভাগের ৫২ জন ছাড়াও লালবাগ বিভাগের ২৩ জন, ওয়ায়ী বিভাগের ৩২ জন ও মতিঝিল বিভাগের ৪৮ জন রয়েছে। পাশাপাশি অভিযানে তেজগাঁও বিভাগ কর্তৃক ৬৮ জন ছাড়াও মিরপুর বিভাগের ৯৫ জন, গুলশান বিভাগের ৫৩ জন ও উত্তরা বিভাগ কর্তৃক ১৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়াও অভিযানে গ্রেপ্তারদের হেফাজত থেকে ১ কেজি ২৬০ গ্রাম গাঁজা ছাড়াও ৩৮১টি ইয়াবা, ৮ গ্রাম হেরোইন, ১২ বোতল বিদেশি মদ, দুটি রাংচা কাগজ, দুটি কর্ক, একটি ধারালো ছুরি, ৬ বস্তা ভারতীয় হোমিওপ্যাথিক ওষুধ, ১৪টি মোবাইল ও নগদ ২২ হাজার ১২০ টাকা জব্দ করা হয়েছে। সেই সঙ্গে অভিযানে এক ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিএসসিসির ১০ অঞ্চলে একযোগে ‘ক্লিনিং ডে’ পালিত
ডিএসসিসির ১০ অঞ্চলে একযোগে ‘ক্লিনিং ডে’ পালিত
শাহজালাল বিমানবন্দরে সাঁড়াশি অভিযান, আটক ৮২
শাহজালাল বিমানবন্দরে সাঁড়াশি অভিযান, আটক ৮২
ছবি: ভিওডি বাংলা
রমনা পার্কে স্কুলছাত্রী উদ্ধার, আটক ভুয়া সাংবাদিক