• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মিরপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৬

নিজস্ব প্রতিবেদক    ৫ জুলাই ২০২৬, ০৬:২৭ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামির পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তিরাও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার (৫ জুলাই) দিনব্যাপী মিরপুর মডেল থানার আওতাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। থানা সূত্র জানায়, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং পলাতক আসামিদের ধরতে পুলিশের একাধিক টিম সমন্বিতভাবে অভিযান পরিচালনা করে।

পুলিশের দাবি, অভিযানের সময় অপরাধপ্রবণ বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের যাচাই-বাছাই করা হয়। পরে বিভিন্ন মামলা, ওয়ারেন্ট এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২৬ জনকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন-ডালিম মোল্যা (২২), সুমন ইসলাম মাসুদ (২০), জিয়া (৩৪), আমিনুল ইসলাম (৫০), বুলবুল মিয়া (৩৫), জাকির (৩৯), রাজু (২৭), সোহেল রানা (২২), রাজু (১৯), আলামিন (২৬), রফিকুল ইসলাম (৩০), ইউসুফ (৫০), শিহাব মোল্লা (২৩), সিরাজ (১৯), তৌহিদুল ইসলাম সজিব (২১), কামরুল ইসলাম (২৫), আলমগীর হোসেন (৪৫), মিশর কুমার পাল (২৪), মাহফুজ (২০), শাহীন ওরফে বাবু (২৪), লিটন গাজী (৪৩), রাহেল (২৪), আপন হোসেন (২৬), মোশারফ হোসেন মেহেদী (২৬), আনোয়ার হোসেন চৌধুরী এবং ইয়াছিন আহম্মেদ (২২)।

মিরপুর মডেল থানা পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রাথমিক তদন্ত ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ভিওডি বাংলা/জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিএমপি
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৮
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
বিমানবন্দর থেকে হঠাৎ উধাও মালয়েশিয়াগামী ৭১ যাত্রী
ছবি: সংগৃহীত
মিরপুর মডেল থানার বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৪