• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের প্রয়োজনে ফের পরীক্ষা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী সরকার জনগণের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ: জামায়াত আমির প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ রূপপুরে দেশীয় দক্ষ জনবল গড়ে তুলছে সরকার শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ফের সাইন্সল্যাব অবরোধ, তীব্র যানজট পাবলিক পরীক্ষার জন্য স্থায়ী কেন্দ্র নির্মাণ করবে সরকার ওসমানী উদ্যানে জুলাই স্মৃতি স্তম্ভ পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক সায়েন্সল্যাব অবরোধ শেষে শিক্ষা বোর্ডমুখী শিক্ষার্থীরা, পুলিশি বাধা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব অবরোধ, যান চলাচল বন্ধ ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক সম্মেলনে প্রধানমন্ত্রী

জরুরি সংবাদ সম্মেলনে ডেকেছেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৪ মে ২০২৬, ০২:১০ পি.এম.
এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী।  ছবি : সংগৃহীত
এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী। ছবি : সংগৃহীত

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি নির্ধারণ নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (১৪ মে) বিকাল ৩টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মন্ত্রণালয় সূত্র। 

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক জানান, সংবাদ সম্মেলনে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ও সংশ্লিষ্ট প্রস্তুতি নিয়ে বিস্তারিত তুলে ধরা হবে। পরীক্ষার্থীদের দীর্ঘদিনের অপেক্ষার পর এই ব্রিফিংকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এর আগে বুধবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণ নিয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী। এ সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বিভিন্ন শিক্ষা বোর্ডের প্রতিনিধিরা পরীক্ষার প্রস্তুতি, প্রশ্নপত্র ব্যবস্থাপনা, কেন্দ্র প্রস্তুতিসহ সার্বিক বিষয় নিয়ে মতামত দেন বলে জানা গেছে। একই সঙ্গে শিক্ষার্থীদের ভোগান্তি কমিয়ে সময়মতো পরীক্ষা আয়োজনের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিওডি বাংলা
বিশেষ কর্মসূচি উদ্বোধনে আজ ঢাবিতে যাবেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
আট বোর্ডে পরীক্ষা যথাসময়ে, চট্টগ্রামে স্থগিত
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা