• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

চট্টগ্রাম মহানগরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

চট্টগ্রাম ব্যুরো    ১৫ মে ২০২৬, ১২:২৯ পি.এম.
ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখার ১৬৮ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মীর মোহাম্মদ শোয়াইবকে আহ্বায়ক এবং আরিফ মঈনুদ্দিনকে সদস্যসচিব করা হয়েছে। আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

দাউদকান্দিতে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ৫৮৭ পরিবারদাউদকান্দিতে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ৫৮৭ পরিবার বৃহস্পতিবার (১৪ মে) রাতে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় রূপায়ণ ট্রেড সেন্টার, বাংলামোটর থেকে এ সংক্রান্ত সাংগঠনিক নির্দেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে যৌথভাবে স্বাক্ষর করেন দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যসচিব আখতার হোসেন এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক মো. আবুল হাসনাত।

নবগঠিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জোবাইর হোসেন, ইঞ্জিনিয়ার শাহেদ ইকবাল চৌধুরী ও আশরাফুল হক টিপু। দপ্তর সম্পাদক হয়েছেন রাফসান জানি রিয়াজ এবং প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রিদুয়ান হৃদয়।

এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাফর আহমদ চৌধুরী ও জসিম উদ্দিন ওপেল। সিনিয়র যুগ্ম সদস্যসচিব হয়েছেন নিজাম উদ্দিন এবং হুজ্জাতুল্লাহ বিন ফারুক। কমিটিতে যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্যসচিব, বিভিন্ন সম্পাদকীয় পদ ও সদস্য মিলিয়ে মোট ১৬৮ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয় বলেন, ‘চট্টগ্রাম মহানগরে ১৬৮ সদস্য বিশিষ্ট এই বৃহৎ ও অন্তর্ভুক্তিমূলক কমিটি দলের সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করবে। নবীন ও প্রবীণ নেতৃত্বের সমন্বয়ে গঠিত এই কমিটি আগামী দিনে সাধারণ মানুষের অধিকার আদায় ও রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

দলের কেন্দ্রীয় নেতারা আশা প্রকাশ করেন, নতুন এই কমিটি চট্টগ্রাম মহানগরে এনসিপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও জনমুখী করতে কার্যকর ভূমিকা পালন করবে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামায়াত আমির রংপুর সফরে যাচ্ছেন শুক্রবার
জামায়াত আমির রংপুর সফরে যাচ্ছেন শুক্রবার
হামে আক্রান্ত শিশু নূর নাহারের পাশে দাঁড়ালেন ডা. জুবাইদা রহমান
হামে আক্রান্ত শিশু নূর নাহারের পাশে দাঁড়ালেন ডা. জুবাইদা রহমান
দেশের সীমান্তের মানুষগুলোর ফুড সেফটি নেই : নাসীরুদ্দীন পাটওয়ারী
দেশের সীমান্তের মানুষগুলোর ফুড সেফটি নেই : নাসীরুদ্দীন পাটওয়ারী