• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা

  ভিওডি বাংলা ডেস্ক
প্রকাশ:  ১৫ মে ২০২৬, ১০:৩৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ডেবিট ও ক্রেডিট প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ডে রূপান্তরের বিষয়ে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক। অননুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে মেটাল কার্ডে রূপান্তর ঝুঁকিপূর্ণ উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক বলেছে, কার্ড সংক্রান্ত যেকোনো সেবা গ্রহণের ক্ষেত্রে শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যাংকের অনুমোদিত চ্যানেল ব্যবহারের পরামর্শ প্রদান করা হলো।

অননুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ডে রূপান্তরের ঝুঁকি প্রসঙ্গে এক বার্তায় বাংলাদেশ ব্যাংক জানায়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু অননুমোদিত তৃতীয় পক্ষের (থার্ড-পার্টি) প্রতিষ্ঠান গ্রাহকদের ডেবিট বা ক্রেডিট প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ডে রূপান্তরের প্রলোভন প্রদান করছে। এই প্রক্রিয়ায় গ্রাহকদের কার্ড নম্বর, মেয়াদোত্তীর্ণের তারিখ, সিভিভি সহ (ঈঠঠ) সংবেদনশীল তথ্য ওই প্রতিষ্ঠানের কাছে শেয়ার করতে হচ্ছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এসব প্রতিষ্ঠান কোনো ব্যাংক বা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত নয়।

এ ধরনের কার্যক্রমের মাধ্যমে নিম্নোক্ত ঝুঁকি সৃষ্টি হতে পারে-
কার্ডের গোপনীয় তথ্য ফাঁস হয়ে জালিয়াতির আশঙ্কা। অননুমোদিত লেনদেন সংঘটিত হওয়ার সম্ভাবনা। গ্রাহকের আর্থিক ক্ষতি ও তথ্য নিরাপত্তা বিঘ্নিত হওয়া ও সামগ্রিক কার্ড ব্যবস্থাপনায় ঝুঁকি বৃদ্ধি পাওয়া।

সতর্কবার্তায় আরও বলা হয়, অননুমোদিত প্রতিষ্ঠান বা ব্যক্তির নিকট কার্ড সংক্রান্ত তথ্য প্রদানসহ প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ডে রূপান্তরকরণ থেকে সকল গ্রাহককে বিরত থাকার অনুরোধ করা যাচ্ছে এবং কার্ড সংক্রান্ত যেকোনো সেবা গ্রহণের ক্ষেত্রে শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যাংকের অনুমোদিত চ্যানেল ব্যবহারের পরামর্শ প্রদান করা হলো। আপনার আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা ব্যাংকসমূহের সর্বোচ্চ অগ্রাধিকার। কোনো অবস্থাতেই ওটিপি কিংবা কার্ডের কোনো তথ্য শেয়ার করবেন না এবং যেকোনো সন্দেহজনক কার্যক্রম লক্ষ্য করলে অবিলম্বে আপনার ব্যাংকের সাথে যোগাযোগ করুন।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
৮০০ কোটি টাকায় ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক
ফাইল ছবি
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ