• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদ্-দ্বীন কোটি টাকা নিয়ে ঘুরেছে, তারপরও লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী যুবদল নেতা মাসুদুলকে হত্যার খবরে ফুঁসে উঠেছে রাউজান-রাঙ্গুনিয়া ক্যানসারের ওষুধের দাম বাড়াল ভারত ঢাকাকে বাঁচাতে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ডিএসসিসি প্রশাসকের রাঙ্গুনিয়ায় পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান উদ্ধার করল র‌্যাব-৭ আলফাডাঙ্গায় ৮৮ পিস ইয়াবাসহ আটক ১ জিয়াউর রহমানের আদর্শে দেশ চালাচ্ছেন তারেক রহমান: আবদুস সালাম ত্রিবেদীর বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াত আমীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী শাহবাগে বিদ্যুৎ লাইনে বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

ডিবির অভিযান, ইয়াবাসহ আটক বরখাস্তকৃত এএসআই

গাইবান্ধা প্রতিনিধি    ১৬ মে ২০২৬, ০৭:২৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

গাইবান্ধা সদর উপজেলায় ইয়াবাসহ আবারও আটক হয়েছেন কুখ্যাত মাদক ব্যবসায়ী মনির। জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশের অভিযানে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৯২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

জানা যায়, এর আগেও তাকে মাদকসহ আটক হওয়ার অপরাধে পুলিশ থেকে চাকরিচ্যুত করা হয়। তার বিরুদ্ধে ৭টিরও বেশি মাদকের মামলা রয়েছে বলে জানায় ডিবি পুলিশ। সেই বরখাস্তকৃত এএসআই মনির আবারও ডিবি পুলিশের হাতে ইয়াবাসহ আটক হন। গত ১৫ মে শুক্রবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মনিরুজ্জামান মনির পলাশ (৪৭) সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের দক্ষিণ ফলিয়া গ্রামের ২ নম্বর ওয়ার্ডের মৃত শমসের আলীর ছেলে। অপর সহযোগী স্বাধীন মিয়া (৩২) ফুলছড়ি উপজেলার ধনারপাড়া গ্রামের বজলুর রহমানের ছেলে বলে জানা যায়। বিষয়টি নিশ্চিত করেন ডিবি ওসি মো. আব্দুল মোত্তালিব সরকার।

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ৫ জুন পুলিশের বরখাস্তকৃত এএসআই মনিরুজ্জামান মনির পলাশ ১ হাজার ৮ পিস ইয়াবা, একটি প্রাইভেটকার ও নগদ ৬৩ হাজার টাকাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধার হাতে গ্রেফতার হয়েছিল।

জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্থানীয়রা বলেন, মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত রাখা জরুরি।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান চলমান থাকবে এবং জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আলফাডাঙ্গায় ৮৮ পিস ইয়াবাসহ আটক ১
আলফাডাঙ্গায় ৮৮ পিস ইয়াবাসহ আটক ১
চকরিয়ার পথে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী
চকরিয়ার পথে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী
পতাকা বৈঠকে সমাধান হয়নি, শূণ্যরেখায় শিশুসহ ১২ জন
পতাকা বৈঠকে সমাধান হয়নি, শূণ্যরেখায় শিশুসহ ১২ জন