• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ঈদে সিইটিপি অতিরিক্ত চাপের মুখে পড়তে পারে: শিল্পমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১৭ মে ২০২৬, ০৭:২২ এ.এম.
শেয়ার করুন 0
সাংবাদিকদের সাথে কথা বলছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির। ছবি: সংগৃহীত
সাংবাদিকদের সাথে কথা বলছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাভারের চামড়া শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার অতিরিক্ত চাপের মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির। তিনি বলেন, বর্তমান সক্ষমতা দিয়ে ঈদের সময়ের অতিরিক্ত বর্জ্য সামাল দেওয়া কঠিন হবে।

শনিবার (১৬ মে) দুপুরে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের চামড়া শিল্প নগরীর সিইটিপি পরিদর্শন এবং ট্যানারি মালিকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী জানান, বর্তমানে সিইটিপিতে দৈনিক ১৪ থেকে ১৮ হাজার ঘনমিটার বর্জ্য পরিশোধনের সক্ষমতা রয়েছে। তবে ঈদের মৌসুমে বর্জ্যের পরিমাণ বেড়ে প্রায় ৪৫ হাজার ঘনমিটারে পৌঁছে যায়। এতে পুরো ব্যবস্থাপনায় অতিরিক্ত চাপ তৈরি হয়।

তিনি বলেন, ভবিষ্যতে এ পরিস্থিতি মোকাবিলায় বড় ও সক্ষম ট্যানারিগুলোকে নিজস্ব বর্জ্য শোধনাগার স্থাপনে উৎসাহিত করতে হবে। সরকার এ খাতে প্রয়োজনীয় সহায়তা দেবে বলেও জানান তিনি।

চামড়া শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে শিল্পমন্ত্রী বলেন, একসময় দেশের অন্যতম সম্ভাবনাময় রপ্তানি খাত ছিল চামড়া শিল্প। এখনও এ খাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তরের সময় পরিকল্পনার ঘাটতি ও অব্যবস্থাপনার কারণে শিল্পটি প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারেনি।

তিনি আরও বলেন, দেশে বছরে যে পরিমাণ চামড়া সংগ্রহ হয়, তা যথাযথভাবে প্রক্রিয়াজাত ও রপ্তানি করা গেলে প্রায় ১২ বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা আয় সম্ভব।

সিইটিপির বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সরকার কাজ করছে বলেও আশ্বাস দেন শিল্পমন্ত্রী। এ সময় শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিসিক কর্তৃপক্ষ ও ট্যানারি মালিকরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
১৫ বছরেও চাকরি ফেরেনি, পুনর্বহালের দাবিতে ১,৫২২ পুলিশ সদস্য
ছবি: ভিওডি বাংলা
বিশ্ববিদ্যালয়, শিল্প ও প্রবাসীদের নিয়ে ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়বে সরকার
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনেই