• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ট্রেনের টিকিট কালোবাজারি, আটক ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ১৭ মে ২০২৬, ০৭:৩৩ পি.এম.
ছবি : ভিওডি বাংলা

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে টিকিট কালোবাজারির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে রেলওয়ে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়।

রোববার (১৭ মে) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে টিকিট কালোবাজারি, অবৈধ মালামাল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের সামনে অভিযান চালায়১ ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ি।

অভিযানে উপকূল, কালনী ও চট্টলা এক্সপ্রেস ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে আব্দুল হাকিম ও কালু মিয়া নামে দুইজনকে আটক করা হয়।

আটককৃত আব্দুল হাকিম সদর উপজেলার কলেজপাড়া এলাকার দানু মিয়ার ছেলে এবং কালু মিয়া উত্তর মৌড়াইল এলাকার সাচ্চু মিয়ার ছেলে।

রেলওয়ে পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে পুলিশ সিলেট জেলার পুলিশ সুপার (এসপি) জান্নাত আফরোজের দিকনির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহলাম মিয়া ও এএসআই কাউসারসহ সফরসঙ্গী ফোর্স অভিযান পরিচালনা করেন। পরবর্তীতে আটক দুজনের বিরুদ্ধে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ব্রাহ্মণবাড়িয়ার আদালতে প্রসিকিউশন দাখিল করা হলে পেনাল কোড-১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক প্রত্যেককে ২৫০ টাকা করে জরিমানা এবং দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

রেলওয়ে পুলিশ জানায়, যাত্রীদের ভোগান্তি কমাতে এবং টিকিট কালোবাজারি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/আমিনুল ইসলাম আহাদ/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে উৎসাহ দিচ্ছে সরকার
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে উৎসাহ দিচ্ছে সরকার
পাবিপ্রবির শিক্ষকদের অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড প্রফেশনালিজম বিষয়ে প্রশিক্ষণ
পাবিপ্রবির শিক্ষকদের অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড প্রফেশনালিজম বিষয়ে প্রশিক্ষণ
রাজারহাটে ইরি-বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন
রাজারহাটে ইরি-বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন