ইসরায়েলের ফাঁদে পা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলি আকবর ভেলায়াতি সতর্ক করে বলেছেন, ইসরায়েলের পাতা কৌশলগত ফাঁদে পা দিচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলে পশ্চিম এশিয়ায় ওয়াশিংটনের অবশিষ্ট বিশ্বাসযোগ্যতাও হারিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।
রোববার (১৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভেলায়াতি বলেন, চীন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থ কূটনীতি এবং খালি হাতে ফিরে আসা ওয়াশিংটনের ভুল হিসাবেরই প্রমাণ।
সম্প্রতি চীনে গিয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। বৈঠকে ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালি বন্ধের বিষয়েও আলোচনা হয়।
ইসরায়েলের ফাঁদে পা দিচ্ছে যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে ইরানের কড়া সতর্কবার্তা
অবরোধ না তুললে ওমান সাগরই হবে কবরস্থান, যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি
বৈঠকের পর ট্রাম্প বলেন, ইরানি তেল কিনছে এমন চীনা কোম্পানিগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি বিবেচনা করছেন তিনি।
ইসরায়েলের ফাঁদে পা দিচ্ছে যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে ইরানের কড়া সতর্কবার্তা
ট্রাম্পের বিস্ফোরক পোস্ট, ইরানের মানচিত্রে মার্কিন পতাকা
তবে চীন সরাসরি বৈঠক নিয়ে মন্তব্য না করলেও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই যুদ্ধ কখনোই হওয়া উচিত ছিল না এবং এর কোনো যৌক্তিকতা নেই।
ভেলায়াতি আরও বলেন, আবুধাবিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গোপন সফরের খবর এবং পেন্টাগনের বিকৃত তথ্য উপস্থাপন যুক্তরাষ্ট্রের কৌশলগত সংকটের আরও উদাহরণ।
তার মতে, তেলআবিবের উসকানিতে ট্রাম্প যে হুমকি দিচ্ছেন, তা আসলে একটি কৌশলগত ফাঁদে প্রবেশের সামিল।
তিনি বলেন, ইসরায়েলের দড়ি ধরে এই গর্তে নামার মূল্য অনেক বড় হবে। খুব শিগগিরই পশ্চিম এশিয়ায় নিজেদের বিশ্বাসযোগ্যতার অবশিষ্টাংশ খুঁজতে প্রদীপ হাতে ঘুরতে হবে ওয়াশিংটনকে।
ভিওডি বাংলা/এসআর







